ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের ইফতার মাহফিল স্মৃতিতে টাংগুয়ার হাওর! সাফ’র সহায়তায় শেরপুরে এক নারীর স্বপ্নের ঘর হস্তান্তর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন

মালয়েশিয়ায় দগ্ধ বাংলাদেশি শ্রমিক

অভিবাসন ডেস্ক :: মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাই বুলোহ এলাকায় তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক বাংলাদেশি শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি সুঙ্গাই বুলোহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটির সরকারি গণমাধ্যম বারনামা সেলাঙ্গর দমকল ও উদ্ধার বিভাগের (জেবিপিএম) সহকারী পরিচালক আহমদ মুখলিস মোকতারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ৪১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকলকর্মীরা। সুঙ্গাই বুলোহ, বুকিত জেলুতুং, দামানসারা ও সেলায়াং স্টেশন থেকে দমকল বাহিনী মাত্র ১৭ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

দগ্ধ বাংলাদেশি শ্রমিকের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি মালয়েশিয়া। তবে তিনি একজন বাংলাদেশি নাগরিক সেটি নিশ্চিত করেছে স্থানীয় পত্রিকাগুলো। দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, আগুনে একটি টেক্সটাইল ও রিসাইক্লিং কারখানার ৮০ শতাংশ, একটি ধাতব কারখানার ৭০ শতাংশ এবং একটি কাঠের কারখানার ৯০ শতাংশ পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ট্যাগস :

ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মালয়েশিয়ায় দগ্ধ বাংলাদেশি শ্রমিক

আপডেট সময় ০৩:০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

অভিবাসন ডেস্ক :: মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাই বুলোহ এলাকায় তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক বাংলাদেশি শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি সুঙ্গাই বুলোহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটির সরকারি গণমাধ্যম বারনামা সেলাঙ্গর দমকল ও উদ্ধার বিভাগের (জেবিপিএম) সহকারী পরিচালক আহমদ মুখলিস মোকতারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ৪১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকলকর্মীরা। সুঙ্গাই বুলোহ, বুকিত জেলুতুং, দামানসারা ও সেলায়াং স্টেশন থেকে দমকল বাহিনী মাত্র ১৭ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

দগ্ধ বাংলাদেশি শ্রমিকের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি মালয়েশিয়া। তবে তিনি একজন বাংলাদেশি নাগরিক সেটি নিশ্চিত করেছে স্থানীয় পত্রিকাগুলো। দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, আগুনে একটি টেক্সটাইল ও রিসাইক্লিং কারখানার ৮০ শতাংশ, একটি ধাতব কারখানার ৭০ শতাংশ এবং একটি কাঠের কারখানার ৯০ শতাংশ পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481