ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • 25

ডেস্ক রিপোর্ট :বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ। তিনি মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের নির্বাচনী এলাকার বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে বিএনপির এক নির্বাচনী পথসভায় উপস্থিত হয়ে এ ঘোষণা দেন কাজী এনায়েত উল্লাহ।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন তারেক রহমান। এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

এনায়েত উল্লাহ বলেন, ‘আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। উনার (তারেক রহমান) চেয়ে শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে যোগ্য প্রার্থী নেই।’

তিনি আরও বলেন, ‘আমি এবং আমার যারা সমর্থক আছে, আজকে থেকে ধানের শীষের জন্য কাজ করবো।’ এসময় মঞ্চে তারেক রহমানের সঙ্গে এনায়েত উল্লাহর কুশল বিনিময় করেন।

ট্যাগস :

ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন

আপডেট সময় ০১:৩০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

ডেস্ক রিপোর্ট :বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ। তিনি মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের নির্বাচনী এলাকার বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে বিএনপির এক নির্বাচনী পথসভায় উপস্থিত হয়ে এ ঘোষণা দেন কাজী এনায়েত উল্লাহ।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন তারেক রহমান। এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

এনায়েত উল্লাহ বলেন, ‘আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। উনার (তারেক রহমান) চেয়ে শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে যোগ্য প্রার্থী নেই।’

তিনি আরও বলেন, ‘আমি এবং আমার যারা সমর্থক আছে, আজকে থেকে ধানের শীষের জন্য কাজ করবো।’ এসময় মঞ্চে তারেক রহমানের সঙ্গে এনায়েত উল্লাহর কুশল বিনিময় করেন।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481