ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম টাঙ্গাইলে ২০ কিলোমিটার যানজট-ধীরগতি শাহ গ্রুপের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নবীগঞ্জে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান

ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা

নিজস্ব প্রতিবেদক :ফ্রান্সের আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্যারিসের উপকণ্ঠ ভিন্যু-সুর-সেন শহরে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিকেলে শহরের সাল দানিয়েল ফেখ মিলনায়তনে “ভিন্যু সলিডারিতে এ পপুলার” তালিকার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন, লা ফ্রঁস আনসুমিজ দলের ফরাসি সংসদ সদস্য বেরনজে সেরনো ও জেরম লোগাভ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “ভিন্যু সলিডারিতে এ পপুলার” তালিকার মনোনীত মেয়রপ্রার্থী ওমর আলকালি, প্যানেলের অন্যান্য সদস্যরাসহ স্থানীয় বাসিন্দ ও ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিকমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
সভায় আগামী ১৫ ও ২২ মার্চ অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পরিকল্পনা, স্থানীয় উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ভিন্যু শহরকে আরও সংহত, সমতাভিত্তিক ও জনগণের জন্য কাজ করে এমন একটি আধুনিক শহরে পরিণত করাই তাদের লক্ষ্য।

ডেপুটি মেয়র প্রথম বাংলাদেশি পদপ্রার্থী খিয়াং নয়ন বলেন, ‘স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর পৌর প্রশাসন গড়ে তুলতে চাই।’ তিনি জানান, শিক্ষা-স্বাস্থ্য, বাসস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিকে অগ্রাধিকার দিয়ে তার প্যানেল কাজ করতে বদ্ধপরিকর। এজন্য তিনি ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিসহ সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সভা শেষে উপস্থিত অতিথিদের জন্য ইফতারের আয়োজন করা হয়। এতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন করেন।

ট্যাগস :

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা

আপডেট সময় ০৪:৫২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক :ফ্রান্সের আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্যারিসের উপকণ্ঠ ভিন্যু-সুর-সেন শহরে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিকেলে শহরের সাল দানিয়েল ফেখ মিলনায়তনে “ভিন্যু সলিডারিতে এ পপুলার” তালিকার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন, লা ফ্রঁস আনসুমিজ দলের ফরাসি সংসদ সদস্য বেরনজে সেরনো ও জেরম লোগাভ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “ভিন্যু সলিডারিতে এ পপুলার” তালিকার মনোনীত মেয়রপ্রার্থী ওমর আলকালি, প্যানেলের অন্যান্য সদস্যরাসহ স্থানীয় বাসিন্দ ও ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিকমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
সভায় আগামী ১৫ ও ২২ মার্চ অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পরিকল্পনা, স্থানীয় উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ভিন্যু শহরকে আরও সংহত, সমতাভিত্তিক ও জনগণের জন্য কাজ করে এমন একটি আধুনিক শহরে পরিণত করাই তাদের লক্ষ্য।

ডেপুটি মেয়র প্রথম বাংলাদেশি পদপ্রার্থী খিয়াং নয়ন বলেন, ‘স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর পৌর প্রশাসন গড়ে তুলতে চাই।’ তিনি জানান, শিক্ষা-স্বাস্থ্য, বাসস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিকে অগ্রাধিকার দিয়ে তার প্যানেল কাজ করতে বদ্ধপরিকর। এজন্য তিনি ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিসহ সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সভা শেষে উপস্থিত অতিথিদের জন্য ইফতারের আয়োজন করা হয়। এতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন করেন।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481