ঢাকা ১২:২৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন ফ্রান্সে বিজয়ী বাংলাদেশি জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন : সভাপতি টুকু, সম্পাদক সুমন নতুন সরকার এবং পর্যটনের প্রত্যাশা প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম

পর্তুগালের ছুরিকাঘাতে বাংলাদেশি খুন

শামীম হোসেন। ছবি: সংগৃহীত

অভিবাসন ডেস্ক :: পর্তুগালে শামীম হোসেন (৩৫) নামে প্রবাসী বাংলাদেশি দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে সেতুবাল জেলার কোস্টা দা কাপারিকায় এ ঘটনা ঘটে।

নিজ কর্মস্থলের সামনে রাখা সাইকেল চুরিতে বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত শামীম হোসেনের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়। তিনি দেশটিতে একটি ফাস্ট ফুডের দোকানে কাজ করতেন।

জি.এন.আর পুলিশ সূত্রে জানা গেছে, শামীম হোসেন ব্যক্তিগত সাইকেলে করে কর্মস্থলে যাতায়াত করতেন এবং ফাস্ট ফুডের দোকানের সামনে সাইকেল রাখতেন। ঘটনার দিনও দোকানের সামনে নিজের সাইকেলটি রাখেন। এ সময় এক আফ্রিকান নাগরিক তার সাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। শামীম হোসেন তা দেখে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে দৌড়ে চোরকে ধরার চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি ছুরি দিয়ে শামীম হোসেনের বুকে উপর্যুপরি আঘাত করেন। এতে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গার্ডা ন্যাসিওনাল রিপাবলিকানা (জি.এন.আর) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শামীম হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

ট্যাগস :

এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের?

পর্তুগালের ছুরিকাঘাতে বাংলাদেশি খুন

আপডেট সময় ০১:০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫