ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম টাঙ্গাইলে ২০ কিলোমিটার যানজট-ধীরগতি শাহ গ্রুপের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নবীগঞ্জে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান

প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান

প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি :না রীর প্রতি সম্মান, সমঅধিকার ও নারীর অবদানকে স্বীকৃতি জানিয়ে শিল্প-সংস্কৃতির তীর্থভূমি প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)’র উদ্যোগে প্যারিসের একটি হলে ‘নারীকথা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দুই আলোকিত নারীকে ‘সাফ নারী সম্মাননা’ প্রদান করা হয়। এর মধ্যে আর্ট, ফটোগ্রাফি ও টেক্সটাইল ডিজাইনে অবদানের জন্য নীলুফার জাহান এবং শিক্ষা, সাহিত্য ও সমাজ উন্নয়নে অবদানের জন্য হাসনাত জাহান এ সম্মাননায় ভূষিত হন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের জীবন ও কর্ম নিয়ে পৃথক প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা তুলে দেন প্যারিস-এস্ত ক্রেতেই বিশ্ববিদ্যালয় (প্যারিস-১২)-এর এআই ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক ভাইস ডিন ও স্টাডিজ পরিচালক মারসেলা হেন্ডারসন-পিল এবং সাফ’র প্রেসিডেন্ট, লেখক ও সাংবাদিক নয়ন এনকে।
সাফ কর্মকর্তা তাওহিদ আহমেদ, তাসনিয়া আনজুম ও রুমন আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন মনোচিকিৎসক ডা. জাহরিন নূপুর, সমাজকর্মী ফারজানা আলম, শাহনাজ আক্তার ও বিদ্যুৎ মোরশেদ। কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী মুনির কাদের। অনুষ্ঠানের শুরুতে ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

আলোচকরা বলেন, সমাজ ও জাতির উন্নয়নে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও নারী জাগরণে সবাইকে আন্তরিক ও শ্রদ্ধাশীল হতে হবে।

অনুষ্ঠানে নারীদের সংগ্রাম, সফলতার গল্প ও জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, ‘দুই গুণী ব্যক্তিত্বকে সাফ নারী সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ অনুষ্ঠান সফল করতে সহযোগিতার জন্য তিনি সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।

সম্মাননা পর্বের পাশাপাশি ‘পিতামাতার সহায়তা এবং শিশু সুরক্ষা: পুনর্বিবেচনামূলক অনুশীলন’ শীর্ষক সেমিনার, ফরাসি ভাষা শিক্ষা কোর্সের সনদ প্রদান এবং বাণিজ্যমেলার স্টল নিবন্ধন কার্যক্রমও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ফরাসিসহ বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান

আপডেট সময় ১০:০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি :না রীর প্রতি সম্মান, সমঅধিকার ও নারীর অবদানকে স্বীকৃতি জানিয়ে শিল্প-সংস্কৃতির তীর্থভূমি প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)’র উদ্যোগে প্যারিসের একটি হলে ‘নারীকথা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দুই আলোকিত নারীকে ‘সাফ নারী সম্মাননা’ প্রদান করা হয়। এর মধ্যে আর্ট, ফটোগ্রাফি ও টেক্সটাইল ডিজাইনে অবদানের জন্য নীলুফার জাহান এবং শিক্ষা, সাহিত্য ও সমাজ উন্নয়নে অবদানের জন্য হাসনাত জাহান এ সম্মাননায় ভূষিত হন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের জীবন ও কর্ম নিয়ে পৃথক প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা তুলে দেন প্যারিস-এস্ত ক্রেতেই বিশ্ববিদ্যালয় (প্যারিস-১২)-এর এআই ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক ভাইস ডিন ও স্টাডিজ পরিচালক মারসেলা হেন্ডারসন-পিল এবং সাফ’র প্রেসিডেন্ট, লেখক ও সাংবাদিক নয়ন এনকে।
সাফ কর্মকর্তা তাওহিদ আহমেদ, তাসনিয়া আনজুম ও রুমন আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন মনোচিকিৎসক ডা. জাহরিন নূপুর, সমাজকর্মী ফারজানা আলম, শাহনাজ আক্তার ও বিদ্যুৎ মোরশেদ। কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী মুনির কাদের। অনুষ্ঠানের শুরুতে ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

আলোচকরা বলেন, সমাজ ও জাতির উন্নয়নে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও নারী জাগরণে সবাইকে আন্তরিক ও শ্রদ্ধাশীল হতে হবে।

অনুষ্ঠানে নারীদের সংগ্রাম, সফলতার গল্প ও জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, ‘দুই গুণী ব্যক্তিত্বকে সাফ নারী সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ অনুষ্ঠান সফল করতে সহযোগিতার জন্য তিনি সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।

সম্মাননা পর্বের পাশাপাশি ‘পিতামাতার সহায়তা এবং শিশু সুরক্ষা: পুনর্বিবেচনামূলক অনুশীলন’ শীর্ষক সেমিনার, ফরাসি ভাষা শিক্ষা কোর্সের সনদ প্রদান এবং বাণিজ্যমেলার স্টল নিবন্ধন কার্যক্রমও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ফরাসিসহ বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত ছিলেন।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481