ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল প্যারিসে ৭মবারের মতো বিসিএফ’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লন্ডনে ‘গান ও আড্ডার’ বর্ষপূর্তি উদযাপন যুক্তরাষ্ট্রে সব ধরনের ‘আশ্রয় আবেদন’ স্থগিত করল ট্রাম্প প্রশাসন দ্রোহের বারুদ এবং অব্যক্ত আকাঙ্ক্ষা! সম্পর্কের রসায়ন এবং সিলটী ভাইসাব! প্যারিসে জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের তৃতীয় সিলেট উৎসব সফলভাবে অনুষ্ঠিত নবীগঞ্জে ৫০ বছর পুর্তিতে সুবর্ণজয়ন্তী বাস্তবায়ন কমিটির  অভিষেক ও লোগো উন্মোচন সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারা বাজার আসনে গণফোরাম থেকে মনোনয়ম পেলেন টি এইচ এম জাহাঙ্গীর সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাস দ্বীপ আর নেই

‘গহীনপুর’

সুদীপ চক্রবর্তী :: শিশু কিশোরের সৃজনশীলতা চর্চার এক মু্ক্ত রাজ‍্য ‘গহীনপুর’। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা সদরে গহীনপুর অবস্থিত। এক দুপুরে আমি মিলিত হয়েছিলাম গহীনপুরের স্বপ্ন যে দেখেছিল সে সুমন। আসাদ ইকবাল সুমন। ঢাকায় চারুকলা নিয়ে পডাশোনা শেষে বাড়ী ফিরে গেছে। নিজের বসতভিটাকে রূপান্তর করেছে তার শিল্প সাধনার কেন্দ্রে। যে গ্রামে তার জন্ম সে গ্রামের শিশু কিশোরদের বাড়ী বাড়ী গিয়ে ডেকে নিয়ে এসে খুলেছে এক শিল্প বিদ‍্যা আয়তন। নাম দিয়েছে গহীনপুর।

তার পাশেই বসে আছে পীযূষ কুড়ি। ইংল‍্যান্ডে পডাশোনা শেষে কর্মজীবন শুরু করেও ফিরেছে সিলেটে। এখন পীযূষ পুরোদস্তুর একজন ফটোগ্রাফার/ অডিও ভিজুয়াল ডকুমেন্টরী নির্মাতা।
এবং ছবিতে ডান পাশে বসে আছে প্রবীর শীল। গুরুশিষ‍্য পরম্পরায় দারুণ পরিশ্রমে তিলে তিলে নিজেকে গড়ে তোলা একজন তরুণ নৃত‍্যশিল্পী। প্রবীর এখন একজন শিক্ষক। হবিগঞ্জ সদর থেকে শুরু করে প্রত‍্যন্ত অঞ্চলেও সে ছুটছে সাধারণ আগ্রহী নৃত‍্য প্রশিক্ষণার্থীদের শেখানোর ‍প্রবল আগ্রহ নিয়ে।

আগামী সপ্তাহে ‘জলবায়ুর ন‍্যায‍্যতা শিক্ষায় থিয়েটার’ বিষয়ক কর্মশালায় অভিজ্ঞতা বিনিময় হবে তাদের সাথে।

ট্যাগস :

ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল

‘গহীনপুর’

আপডেট সময় ০৩:১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫