ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাফিজুর রহমানের পিতার ইন্তেকাল : পরিবারের দোয়া কামনা আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে নবীগঞ্জের আহনাফ ফ্রান্সে ভাষা, সাহিত্য ও সমাজসেবায় ‘সাফ নারী সম্মাননা’ পেলেন হাসনাত জাহান সমন্বিত পর্যটন আবাসন আইনের রূপরেখা সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক আখতার হাছান এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন ফ্রান্সে বিজয়ী বাংলাদেশি জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান

র‍্যালি শেষে রাস্তা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

কর্মসূচি শেষে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ময়লা পরিষ্কারে মাঠে নামেন, ছবি: সংগৃহিত

অভিবাসন ডেস্ক :: রাজধানীতে বিপুল সংখ্যক মানুষের ঢল নামিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি করেছে বিএনপি।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে লাখো নেতাকর্মীর ঢল নামে। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে নয়াপল্টন এলাকা ময়লা-অবর্জনায় ভরপুর হয়ে ওঠে। তবে কর্মসূচি শেষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঝাড়ু নিয়ে সেসব ময়লা পরিষ্কারে মাঠে নামেন।

নাইটেঙ্গল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত রাস্তার উভয় পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মহানগর শাখার নেতাকর্মীরা। ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরাও একই কর্মসূচি পালন করেন।

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান সমকালকে জানান, তারা পুরোনো ধারার রাজনৈতিক ধ্যান-ধারণা পাল্টে দিয়ে একটি পরিবর্তনশীল ও পরিচ্ছন্ন রাজনৈতিক সংস্কৃতি চালু করতে চাইছেন। বিগত ১৭ বছর ধরে দেশে যে অপসংস্কৃতি চালু হয়েছিলো সেখান থেকে তারা নতুন করে দেশ গড়ার সংকল্প নিয়েছেন। এর অংশ হিসেবে তারা গাছ লাগানো কর্মসূচি থেকে শুরু করে পরিষ্কার-পরিচ্ছন্নতার নানান কর্মসূচি পালন করছেন।

ট্যাগস :

ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাফিজুর রহমানের পিতার ইন্তেকাল : পরিবারের দোয়া কামনা

র‍্যালি শেষে রাস্তা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

আপডেট সময় ০২:১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪