ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন সীমান্তপথে নিহত অভিবাসীদের স্মরণে প্যারিসে স্মরণ সভা খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা ‘সাফ’র নবীন স্বেচ্ছাসেবক এবং সদস্য সংগ্রহ-২০২৬ অনুষ্ঠিত প্রবাসে সাংবাদিকতার অগ্রদূত লুৎফুর রহমান বাবু : শুভ জন্মদিন মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদক হলেন কমিউনিটি ব্যক্তিত্ব সাত্তার আলী সুমনের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

লড়াই এখনও শেষ হয়নি, প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ: কমলা হ্যারিস

অভিবাসন ডেস্ক :: ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস সোমবার (৪ নভেম্বর) রাতে ফিলাডেলফিয়ায় তার প্রচারাভিযানের চূড়ান্ত সমাবেশে শেষ করেছেন। ওই সমাবেশে তিনি বলেছেন, তার দল আশাবাদী।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, পেনসিলভানিয়া নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দিতে পারে। কমলা হ্যারিস বলেন, লড়াই এখনও শেষ হয়নি এবং আমাদের অবশ্যই শক্তিশালী হয়ে শেষ করতে হবে। এটি ইতিহাসের সবচে হাড্ডাহাড্ডি হতে পারে। প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। এ লড়াই কারও বিরুদ্ধে নয়, এটি আমেরিকানদের মর্যাদাপূর্ণ ভবিষ্যতের জন্য।

কমলা আরও বলেন, ‘মাত্র কয়েক ঘণ্টা বাকি, আমাদের এখনও অনেক কাজ বাকি আছে। আপনারা আমাকে আগেও বলতে শুনেছেন, আমরা কঠোর পরিশ্রম করতে পছন্দ করি। এ সময় জনতাকে ‘আমরা জিতব’ এবং ‘আমরা ফিরে যাচ্ছি না’ বলে উল্লাস করতে দেখা যায়।

ফিলাডেলফিয়ার মিউজিয়াম অব আর্টসের এই সমাবেশেও জীবনযাত্রার খরচ কমানো, আবাসন সংকট নিরসন, শিশুসেবা, বয়স্কদের হোমকেয়ার এবং শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসার জন্য কর হ্রাসের মতো প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করেছেন কমলা হ্যারিস। তিনি জয়ী হলে প্রজনন স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য গর্ভপাতের অধিকারের ওপর একটি বিল পাস করারও প্রতিশ্রুতি দেন।

এ ছাড়া কমলা হ্যারিস রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজেকে বৈপরীত্য তুলে ধরার চেষ্টা করেন। যেমন তিনি ভিন্নমতের লোকদের সঙ্গে আলোচনার টেবিলে বসার প্রতিশ্রুতি দেন, কিন্তু সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়শই তার রাজনৈতিক বিরোধীদের কড়া সমালোচনা করেন।

ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা বলেন, ‘আমরা এই প্রচারণা শুরু করেছি ১০৭ দিন আগে। শুরু থেকেই আমাদের এই লড়াই কোনো কিছুর বিরুদ্ধে নয়, এটি কোনো কিছুর জন্য লড়াই। এটি সমস্ত আমেরিকানদের জন্য স্বাধীনতা, সুযোগ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের জন্য লড়াই।’

কমলা আরও বলেন, ‘আজ রাতে আমরা শেষ করছি, যেভাবে শুরু করেছিলাম আশাবাদ, শক্তিমত্তা, আনন্দের সঙ্গে। আমাদের ভবিষ্যৎ গঠনের ক্ষমতা আমরা রাখি এবং যখন এটি একসঙ্গে করি, তখন আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি।’

ট্যাগস :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন

লড়াই এখনও শেষ হয়নি, প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ: কমলা হ্যারিস

আপডেট সময় ০৪:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪