ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাফিজুর রহমানের পিতার দাফন সম্পন্ন সিলেটের একটি আদর্শ উপজেলায় কৌশলগত পর্যটন উন্নয়ন: প্রেক্ষিত বিয়ানীবাজার ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাফিজুর রহমানের পিতার ইন্তেকাল : পরিবারের দোয়া কামনা আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে নবীগঞ্জের আহনাফ ফ্রান্সে ভাষা, সাহিত্য ও সমাজসেবায় ‘সাফ নারী সম্মাননা’ পেলেন হাসনাত জাহান সমন্বিত পর্যটন আবাসন আইনের রূপরেখা সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক আখতার হাছান এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি

ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাফিজুর রহমানের পিতার দাফন সম্পন্ন

ডেস্ক রিপোর্ট : ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান জাবেদের পিতা প্রবীণ মুরব্বি মোহাম্মদ লতিফুর রহমানের (৯০) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় মরহুমের নিজ জন্মভূমি বাংলাদেশের সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়নের বাদেপাশা হাফিজিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাদেপাশা গ্রামের ডাক্তার বাড়ীর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ যোহর ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠ অভারভিলিয়েস্থ মসজিদে (Mosquée, 6 Rue des Cités, 93300 Aubervilliers) মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য, প্যারিস-১৩ মেজঁ ব্লঁশ এলাকার বাসিন্দা প্রবীণ মুরব্বি মোহাম্মদ লতিফুর রহমান গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৬টায় প্যারিসের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি মরহুম ক্যাপ্টেন মোহাম্মদ আলীর কনিষ্ঠ পুত্র এবং একুশে পদকপ্রাপ্ত মরহুম ডা. মুজিবুর রহমান ও মরহুম ইঞ্জিনিয়ার নজিবুর রহমানের ছোট ভাই। মৃত্যুকালে তিনি দুই ছেলে (ফ্রান্স প্রবাসী ওলিউর রহমান ও সাংবাদিক মোহাম্মদ হাফিজুর রহমান জাবেদ) এবং তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ এই মুরব্বির প্রয়াণে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও গোলাপগঞ্জের বাদেপাশা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফেরাত কামনায় শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশের সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

ট্যাগস :

আপডেট সময় ০২:০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬