অভিবাসন ডেস্ক :: নবীগঞ্জের কৃতী শিক্ষার্থী আহনাফ শাহ আলিফ আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডের গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। চতুর্থ শ্রেণির এই ছাত্র আগামী ডিসেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ইংলিশ অলিম্পিয়াড গ্লোবাল গ্র্যান্ড ফিনালে ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
নবীগঞ্জের ইউনিলিড ইন্টারন্যাশনাল স্কুলের ইংলিশ মিডিয়াম বিভাগের এই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াড সিজন ফাইভে প্রথমে অনলাইন সিলেকশন রাউন্ডে সারা দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ভালো স্কোরের মাধ্যমে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হন। এরপর গত ৩০ অক্টোবর ঢাকার সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত ন্যাশনাল থিয়েটার রাউন্ডে স্মল স্টার্টস গ্রুপে অংশ নিয়ে মেধা ও দক্ষতার পরিচয় দিয়ে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন।
গত ১৯ নভেম্বর প্রকাশিত ফলাফলে তার গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হয়। আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের পতাকা তুলে ধরবেন।
অল্প বয়সে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে আন্তর্জাতিক মঞ্চে পা রাখতে যাওয়া আহনাফের জন্য নিঃসন্দেহে গর্বের । সবার প্রত্যাশা, আলিফের আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হবে এবং তিনি আন্তর্জাতিক মঞ্চে দেশের সুনাম বয়ে আনবেন।
নিজস্ব সংবাদ : 















