ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন সীমান্তপথে নিহত অভিবাসীদের স্মরণে প্যারিসে স্মরণ সভা খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা ‘সাফ’র নবীন স্বেচ্ছাসেবক এবং সদস্য সংগ্রহ-২০২৬ অনুষ্ঠিত প্রবাসে সাংবাদিকতার অগ্রদূত লুৎফুর রহমান বাবু : শুভ জন্মদিন মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদক হলেন কমিউনিটি ব্যক্তিত্ব সাত্তার আলী সুমনের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

মিজান মোহাম্মদ ::  দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনে ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ ১৩ ওভারে তুলেছে ওপেনার সাদমান ইসলামকে হারিয়ে স্কোর বোর্ডে তুলেছে ৫৭ রান। সারাদিন জিম্বাবুয়ে নিজেদের করে রাখলেও দিনের শেষ আলো নিজেদের করে নেয় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই সাদমানের উইকেট হারিয়ে বসে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে ক্যাচ দিয়ে সাঝঘরে ফেরেন তিনি।

এর আগে, সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রানে থেমেছে সফরকারী জিম্বাবুয়ে। বাংলাদেশের চেয়ে লিড নিয়েছে ৮২ রানের।

সোমবার (২১ এপ্রিল) সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। প্রথম দিনে শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ১০ ওভারে ৬৭ রান করেছিল জিম্বাবুয়ে। চার চারজন নিয়মিত বলার ব্যবহার করেও বাংলাদেশ পায়নি কোন উইকেটের দেখা! উইকেট শুন্য থাকা জিম্বাবুয়ে শিবিরে আজ দিনের শুরুতে প্রথম আঘাত হানেন নাহিদ রানা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পেতে থাকেন বাংলাদেশের বোলাররা।

দুইশর আগেই ৬ উইকেট হারালেও জিম্বাবুয়ের শেষের দিকের ব্যাটাররা দারুণ প্রতিরোধ গড়েন। সাতে নেমে নায়াশা মায়াভো ৫৪ বলে করেন ৩৫ রান। নয়ে নেমে রিচার্ড এনগারাভা করেন অপরাজিত ২৮ রান। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ১৭ রান করা ব্লেজিং মুজারাবানি। তাতে বড় লিড পেয়েছে সফরকারীরা।

তবে জিম্বাবুয়ের রানের লাগাম টেনে রাখতে বড় ভূমিকা রেখেছেন মেহেদি হাসান মিরাজ এবং নাহিদ রানা। মিরাজ ৫২ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট। আর নাহিদ রানার গতি সামলাতে ব্যাপক নেওয়ার পরও তাকে ৩ উইকেট উপহার দিয়েছে জিম্বাবুয়ে। অপরদিকে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেছেন উইলিয়ামস। বেনেট করেছেন ৩৫।

ট্যাগস :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন

রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

আপডেট সময় ০৬:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫