ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের ইফতার মাহফিল স্মৃতিতে টাংগুয়ার হাওর! সাফ’র সহায়তায় শেরপুরে এক নারীর স্বপ্নের ঘর হস্তান্তর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন

সুনামগঞ্জে রাতে নৌকা ডুবি, পাঁচজনের মৃত্যু

সুনামগঞ্জের বৌলাই নদফাইল ছবি

মৃতুভাষণ ডেস্ক :: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বৌলাই নদে যাত্রীবাহী নৌকা ডুবে দুই নারী ও তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদের মদনাকান্দা গ্রামের পাশে এ ঘটনা ঘটে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। রাত পৌনে ১২টায় মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমরা রাত সাড়ে ১০টায় খবর পেয়েছি। এখন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছি। স্থানীয় সূত্রে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। এর মধ্যে দুজন নারী ও তিনজন শিশু।’

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা যাত্রী নিয়ে জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের মদনাকান্দা গ্রামে যাচ্ছিল। ঈদের কারণে নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল। নৌকাটি বৌলাই নদ হয়ে মদনাকান্দা গ্রামের পাশে এসে তীরে ভেড়ার আগে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা তীরে উঠতে পারলেও ওই নারী ও শিশুরা উঠতে পারেনি। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।

ওসি সাইফুল ইসলাম বলেন, ‘নৌকাটির কোনো ছাদ ছিল না। খোলা নৌকায় করেই এ পথে যাত্রীরা যাতায়াত করেন। অতিরিক্ত যাত্রীর কারণেই নৌকাটি ডুবেছে। মৃতদের নাম–পরিচয় জানা যায়নি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত জানা যাবে।’

ট্যাগস :

ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সুনামগঞ্জে রাতে নৌকা ডুবি, পাঁচজনের মৃত্যু

আপডেট সময় ১২:৫৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫