ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম টাঙ্গাইলে ২০ কিলোমিটার যানজট-ধীরগতি শাহ গ্রুপের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নবীগঞ্জে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের ইফতার মাহফিল

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অভিবাসন ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৫টায় নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সমিতির সভাপতি মনসুর আলী খানের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃ খালেদ মহসিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোঃ আবুল ফজল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ হাবিবউল্লাহ সেলিম, প্রকৌশলী নজরুল হাকিম, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাঃ জাকির হোসেন চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হাকিম শোভন, সমিতির সহ-সভাপতি ছালেহ আহদ চৌধুরী, সিলেট বিআরটি কর্মকর্তা জিল্লুর রহমান চৌধুরী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, জেলা রেজিস্ট্রার আব্দুল করিম দলা মিয়া ও শাহ মোস্তাকিম প্রিন্স।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা আবু বকর সিদ্দিকী। ইফতারের পূর্বে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা শফিউল ইসলাম চৌধুরী। দোয়ায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডাঃ খালেদ মহসিন বলেন, “রমজান কেবল আত্মসংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা দেয়। রোজার মাধ্যমে ব্যক্তির নৈতিক উন্নয়ন ঘটে এবং মানবিক গুণাবলি বিকশিত হয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উক্ত অনুষ্ঠানে নবীগঞ্জ কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ সিলেটের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৫৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

অভিবাসন ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৫টায় নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সমিতির সভাপতি মনসুর আলী খানের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃ খালেদ মহসিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোঃ আবুল ফজল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ হাবিবউল্লাহ সেলিম, প্রকৌশলী নজরুল হাকিম, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাঃ জাকির হোসেন চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হাকিম শোভন, সমিতির সহ-সভাপতি ছালেহ আহদ চৌধুরী, সিলেট বিআরটি কর্মকর্তা জিল্লুর রহমান চৌধুরী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, জেলা রেজিস্ট্রার আব্দুল করিম দলা মিয়া ও শাহ মোস্তাকিম প্রিন্স।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা আবু বকর সিদ্দিকী। ইফতারের পূর্বে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা শফিউল ইসলাম চৌধুরী। দোয়ায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডাঃ খালেদ মহসিন বলেন, “রমজান কেবল আত্মসংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা দেয়। রোজার মাধ্যমে ব্যক্তির নৈতিক উন্নয়ন ঘটে এবং মানবিক গুণাবলি বিকশিত হয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

উক্ত অনুষ্ঠানে নবীগঞ্জ কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ সিলেটের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481