ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

অভিবাসন ডেস্ক ::পবিত্র রমজান মাসের ২৭ তারিখ, ১৭ মার্চ (মঙ্গলবার), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আমোকুনা এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (ইউকে), লেস্টার শাখার উদ্যোগে “ঈদ স্মল প্রজেক্ট”-এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়, যা তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি এবং সাবেক ৫নং আশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পিয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেন্টিস্ট শাহ আজাদ আলী সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার-এর হবিগঞ্জ শাখার  সহ-সভাপতি শফিকুল বাড়ি আউয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেপু এবং গ্রেটার সিলেট ওয়েলফেয়ার-এর লেস্টার শাখার সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ১২নং কালিয়ার বাঙ্গাই ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং এ ধরনের মানবিক উদ্যোগকে আরও সম্প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, লেস্টার শাখার উপদেষ্টা শাহ আশরাফ আলী ও সাধারণ সম্পাদক শাহ আজমান আলীর তত্ত্বাবধানে এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে বিজয়ী বাংলাদেশি জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান

নবীগঞ্জে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

আপডেট সময় ০৩:৩৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬