ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের ইফতার মাহফিল স্মৃতিতে টাংগুয়ার হাওর! সাফ’র সহায়তায় শেরপুরে এক নারীর স্বপ্নের ঘর হস্তান্তর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন

মালয়েশিয়ায় ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না ১৯০ বাংলাদেশি

অভিবাসন ডেস্ক :: মালয়েশিয়ায় তিন মাস ধরে বেতন পাচ্ছেন না ১৯০ বাংলাদেশি শ্রমিক। ভুক্তভোগীদের শ্রমিকদের অভিযোগ, তিন মাসের বেতনসহ গত পাঁচ মাস ধরে তাদের ওভারটাইমের অর্থ পরিশোধ করেনি মালয়েশিয়ার একটি সিরামিক ফর্মার ও স্পেশাল গ্লাভস মোল্ড (ছাঁচ) প্রস্তুতকারী কারখানা।

আন্তর্জাতিক অভিবাসী শ্রমিক অধিকারকর্মী অ্যান্ডি হলের উদ্ধৃতি দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

অ্যান্ডি হল বলেছেন, ‘মালয়েশিয়ায় কাজের আশায় আসা এসব শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন এবং এখন বেতন না পেয়ে ঋণের জালে পড়ছে তারা।’

দক্ষিণ মালয়েশিয়ায় অবস্থিত এ কারখানার শ্রমিকরা ২০২৩ সাল থেকে অনিয়মিত বেতনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকে বাধ্য হয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন বা আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকা ধার করেছেন, যাতে তারা নিয়োগ ফি পরিশোধ করতে পারেন। একেকজন শ্রমিকের নিয়োগ ফি ছিল প্রায় ২৫ হাজার রিঙ্গিত (মালয়েশিয় মুদ্রা), যা পরিশোধে তারা এখনও হিমশিম খাচ্ছে।

শ্রমিকদের অভিযোগ, তাদের খারাপ আবাসন ব্যবস্থায় রাখা হয়েছে। নিজেদের পাসপোর্ট নিজের কাছে রাখার অনুমতি দেওয়া হচ্ছে না। এ ঘটনায় সম্প্রতি শ্রমিকদের একটি দল মালয়েশিয়ার শ্রম বিভাগে অভিযোগ দিয়েছে।

শ্রমিক অধিকারকর্মী অ্যান্ডি হল জানান, শ্রমিকদের অবস্থা নিয়ে তিনি স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আলোচনা করেছেন। এতে কোম্পানি চলতি মাসের শেষের মধ্যে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে।

ট্যাগস :

ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মালয়েশিয়ায় ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না ১৯০ বাংলাদেশি

আপডেট সময় ০৬:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫