ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের ইফতার মাহফিল স্মৃতিতে টাংগুয়ার হাওর! সাফ’র সহায়তায় শেরপুরে এক নারীর স্বপ্নের ঘর হস্তান্তর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন

হামজার ‘ভয়ে’ অবসর ভেঙে ভারতীয় দলে ৪০ বছরের সুনীল ছেত্রী

ভারতীয় স্ট্রাইকার সুনীল ছেত্রী। ছবি: ফাইল

অভিবাসন ডেস্ক :: আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডের বাছাইপর্ব খেলবে ভারত। সিলংয়ের ওই ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ডে যোগ দেওয়া হামজা খেললে লাল-সবুজের শক্তি অনেকটাই বেড়ে যাবে। কারণ বর্তমান দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার যে হামজা।

যে কারণে ভারতের ৪০ বছর বয়সী স্ট্রাইকার সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে জাতীয় দলে ফেরানো হয়েছে। বাংলাদেশ ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। এরপর বাংলাদেশের মুখোমুখি হবে। ওই ম্যাচের জন্য ভারতের ঘোষিত ২৬ জনের দলে আছেন সুনীল।

সুনীল ছেত্রী গত বছরের জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন। ভারতের হয়ে ৯৪ গোল করেছেন তিনি। ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে এএফপি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে সুনীলকে দলে ফেরানো হয়েছে।

ফেডারেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছে, ‘এশিয়ান কাপের বাছাইপর্ব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের গুরুত্ব বিবেচনা করে এবং ওই টুর্নামেন্টের যেতে যেসব ম্যাচ খেলতে হবে তা বিবেচনা করে সুনীল ছেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি অবসর ভেঙে ফিরতে রাজি হন, এরপরই তাকে দলে যুক্ত করা হয়েছে।’

ভারত ম্যাচের জন্য বাংলাদেশের এবারের দলটা শক্তিশালীই মনে হচ্ছে। অভিজ্ঞ জামাল ভূঁইয়া দলে আছেন। হামজার সঙ্গে আছেন আরও দুই প্রবাসী তারেক কাজী ও ইতালির লিগে খেলা ফাহমেদুল। রাকিব-মোরসালিনরা তাদের সঙ্গে সমন্বয় করে খেলতে পারলে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে।

ট্যাগস :

ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হামজার ‘ভয়ে’ অবসর ভেঙে ভারতীয় দলে ৪০ বছরের সুনীল ছেত্রী

আপডেট সময় ০৫:১৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫