ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক আখতার হাছান এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন ফ্রান্সে বিজয়ী বাংলাদেশি জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন : সভাপতি টুকু, সম্পাদক সুমন নতুন সরকার এবং পর্যটনের প্রত্যাশা প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল

রমজানে দিরাই ও বানিয়াচং উপজেলায় উইশ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

দিরাই উপজেলার দক্ষিণ সুরিয়ারপাড়ে উইশ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রি বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার দক্ষিণ সুরিয়ারপাড় গ্রামে ও হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্য সরকারের নিবন্ধিত উইশ ফাউন্ডেশন। আজ ৩ মার্চ এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

প্রতিবছরের ন্যায়, এ বছরও পবিত্র রমজান মাসে উইশ ফাউন্ডেশন বাংলাদেশে দুঃস্থ ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় ৩ মার্চ সকালে দিরাই উপজেলার দক্ষিণ সুরিয়ারপাড় গ্রামে এবং ৩ মার্চ বিকালে বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে শতাধিক অসহায় ও অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

দিরাই ও বানিয়াচংয়ের এই খাদ্য বিতরণ কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন ডেন্টিস্ট শাহ আজাদ আলী।

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে খাদ্য সামগ্রি বিতরণ।

বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা গিয়াসউদ্দিন, যিনি ‘বড় হুজুর’ নামে পরিচিত, উইশ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই মহতী উদ্যোগ অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। আমি উইশ ফাউন্ডেশনের সকল দাতা ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং দোয়া করি যেন এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকে।’

উইশ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে এবং স্থানীয়দের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

ট্যাগস :

সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক আখতার হাছান

রমজানে দিরাই ও বানিয়াচং উপজেলায় উইশ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৫:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫