ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের ইফতার মাহফিল স্মৃতিতে টাংগুয়ার হাওর! সাফ’র সহায়তায় শেরপুরে এক নারীর স্বপ্নের ঘর হস্তান্তর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন

ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • 36

ওসমানী নগর  (সিলেট)প্রতিনিধি ::সিলেটের ওসমানীনগরে ষাটোর্ধ্ব জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যক্রমের আওতায় বিশেষায়িত প্রবীণ কর্নার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্নারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মঈনুল আহসান, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মো জয় দত্ত, গাইনি কনসালটেন্ট মনিকা বিশ্বাস, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক জিতু আহমদ, কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, আব্দুল মতিন, মেডিকেল অফিসার ডা. মো. শাহিনুল ইসলাম, ডা. গালমান, ডা. তাসলিমাসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। উদ্বোধন শেষে সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি স্বাস্থ্যসেবার মান, রোগী ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পেশাগত দায়িত্ববোধ এবং জনবান্ধব সেবা প্রদানের ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এর আগে উপজেলা স্বাস্থ্যকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত শীতকালীন পিঠা উৎসব পরিদর্শন করেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন। উৎসব পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

হাসপাতালটির সরকারি অনুমোদন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুমোদনের জটিলতার কারণে কিছু কার্যক্রম বিলম্বিত হচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই হাসপাতালটির সরকারি অনুমোদন পাওয়া যাবে। অনুমোদন মিললে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালু করা সম্ভব হবে।

সাময়িকভাবে প্রাথমিক সেবা চালুর সম্ভাবনা সম্পর্কে তিনি জানান, জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে অস্থায়ীভাবে কীভাবে সেবা চালু করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

প্রবীণ কর্নার চালু হওয়ায় ওসমানীনগর উপজেলার ষাটোর্ধ্ব জনগোষ্ঠী আরও সহজে ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ট্যাগস :

ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

আপডেট সময় ০৬:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬