ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে নবীগঞ্জের আহনাফ ফ্রান্সে ভাষা, সাহিত্য ও সমাজসেবায় ‘সাফ নারী সম্মাননা’ পেলেন হাসনাত জাহান সমন্বিত পর্যটন আবাসন আইনের রূপরেখা সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক আখতার হাছান এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন ফ্রান্সে বিজয়ী বাংলাদেশি জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন : সভাপতি টুকু, সম্পাদক সুমন

কানাডার ক্যালগরিতে সরস্বতী পূজা উদযাপন

স্ক্যান্ডিনেভিয়ান সেন্টারে সরস্বতী পূজার আয়োজন করা হয়।

অভিবাসন ডেস্ক :: কানাডার ক্যালগেরির স্ক্যান্ডিনেভিয়ান সেন্টারে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম সংগঠন ‘আমরা সবাই’ এর উদ্যোগে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুরে পূজা উদযাপন হয়।

অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে এ সময় পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা।

স্ক্যান্ডিনেভিয়ান সেন্টারের পূজামণ্ডপে সরস্বতী পূজার পূজা শুরু হয় দুপুর সাড়ে ১২টায়, পুষ্পাঞ্জলি প্রদান করা হয় দুপুর দেড়টায় এবং প্রসাদ বিতরণ করা হয় দুপুর ২টায়।

দুপুর থেকেই পূজামন্ডপে ছোট ছোট কোমলমতি শিশু ও শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। এছাড়াও পূজামন্ডপে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আর্ট কম্পিটিশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতায় প্রবাসী সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। বিদ্যার দেবী সরস্বতী সারাবিশ্বে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে এমনটাই প্রত্যাশা ছিল কানাডায় অবস্থানরত সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা সবাই’ সংগঠনের সভাপতি রুপক দত্ত, সাধারণ সম্পাদক অয়ন সরকার, সহ সভাপতি জয়ন্ত বসু, শুভ মজুমদারসহ অন্যরা।।

ট্যাগস :

আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে নবীগঞ্জের আহনাফ

কানাডার ক্যালগরিতে সরস্বতী পূজা উদযাপন

আপডেট সময় ০৯:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫