ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন সীমান্তপথে নিহত অভিবাসীদের স্মরণে প্যারিসে স্মরণ সভা খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা ‘সাফ’র নবীন স্বেচ্ছাসেবক এবং সদস্য সংগ্রহ-২০২৬ অনুষ্ঠিত প্রবাসে সাংবাদিকতার অগ্রদূত লুৎফুর রহমান বাবু : শুভ জন্মদিন মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদক হলেন কমিউনিটি ব্যক্তিত্ব সাত্তার আলী সুমনের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হুমায়ুনের মৃত্যুতে শোক প্রকাশ

অভিবাসন ডেস্ক: সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আলতাফ মাহমুদ হুমায়ুন (ব্যাচ-১৯৮৫) আজ শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রবৃন্দ ও পাইলটিয়ানরা গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তারা উল্লেখ করেন, তিনি বিদ্যালয়ের ঐতিহ্যবাহী মুসলিম ছাত্রাবাসের আবাসিক ছাত্র ছিলেন। ১৯৮৩ সালে ভূমিদস্যুদের অবৈধ দখলদারিত্ব প্রতিরোধে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ছাত্রাবাস রক্ষার্থে তিনি সরাসরি সম্মুখসারিতে থেকে আন্দোলনে নেতৃত্ব দেন এবং পেটোয়া বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হন।

পাইলটিয়ানদের এই আপোষহীন নেতা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সময়ের বিবর্তনে তিনি নিজেকে জনসম্পৃক্ততা থেকে দূরে রাখলেও নিজের আদর্শ ও নীতির প্রতি ছিলেন অবিচল। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি নিজ গ্রামের মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রবৃন্দ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন তাঁর মৃত্যুতে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

ট্যাগস :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হুমায়ুনের মৃত্যুতে শোক প্রকাশ

আপডেট সময় ০৯:০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫