ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটের একটি আদর্শ উপজেলায় কৌশলগত পর্যটন উন্নয়ন: প্রেক্ষিত বিয়ানীবাজার ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাফিজুর রহমানের পিতার ইন্তেকাল : পরিবারের দোয়া কামনা আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে নবীগঞ্জের আহনাফ ফ্রান্সে ভাষা, সাহিত্য ও সমাজসেবায় ‘সাফ নারী সম্মাননা’ পেলেন হাসনাত জাহান সমন্বিত পর্যটন আবাসন আইনের রূপরেখা সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক আখতার হাছান এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন

আমাদের সজাগ থাকতে হবে আর যেন কোনো ফ্যাসিষ্ঠ মাথা চেপে না বসে : তাহসিনা রুশদীর লুনা

ওসমানীনগর প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সিলেট -২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিষ্ঠ শেখ হাসিনাকে সরিয়েছি,আমাদের সজাগ থাকতে হবে আরেক ফ্যাসিষ্ঠ সরকার যাতে আমাদের মাথা চেপে না বসে। আমরা চাই প্রয়োজনীয় সংস্কার,যে সংস্কারের মাধ্যমে আগামীতে আর কোনো ফ্যাসিষ্ঠ তৈরি হবে না। দেশ মেরামতের জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন সেটুকু সংস্কার করে একটি গণতান্ত্রিক নির্বাচন দিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা।

গতকাল সোমবার সকাল ১২ টার দিকে সিলেটের ওসমানীনগরে গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইলিয়াসপত্নী লুনা বলেন, ফ্যাসিষ্ঠ শেখ হাসিনা সরকারের অন্যতম উদাহারণ হচ্ছে ইলিয়াস আলীকে গুম করা। ভারত বিরোধী টিপাইমুখ বাঁধ আন্দোলন করার কারণে তাকে ফ্যাসিষ্ট শেখ হাসিনা গুম করে। যে নেতা-নেত্রীরা জনগন ও কর্মীদের বিপদে ফেলে নিজেকে বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে যায় সেই দলের পিছনে রাজনীতি করা যুক্তিসঙ্গত না। কোটি কোটি টাকা লুটপাট ও পাচার করে ভারতে পালিয়ে গিয়েছে হাসিনাসহ তার ৩০০ মন্ত্রী – এমপিরা। স্কুল-কলেজ উন্নয়নের জন্য দেশে কিন্তু এখন কোনো ফান্ড নেই। এই ক্ষতিপূরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগনের উপর ভ্যাট বাড়িয়ে দিয়েছে। সেটা আপনাদের- আমাদের সবারই ভোগ করতে হবে। গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক মো.ছাইদুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আসকির আলী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী,সিলেট জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল জিলু,সাবেক চেয়ারম্যান কওছর আহমদ,ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ,রসায়ন বিজ্ঞান বিভাগের প্রভাষক মোজাম্মেল হক মৃধা,শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবিদা নওরিন,ফাতেমা সানজিদা ও রাজমিন নাহার জেরিন।

ট্যাগস :

সিলেটের একটি আদর্শ উপজেলায় কৌশলগত পর্যটন উন্নয়ন: প্রেক্ষিত বিয়ানীবাজার

আমাদের সজাগ থাকতে হবে আর যেন কোনো ফ্যাসিষ্ঠ মাথা চেপে না বসে : তাহসিনা রুশদীর লুনা

আপডেট সময় ০৭:৪৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫