ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অনশন ভাঙিয়ে আমজনতার তারেককে হাসপাতালে পাঠালেন সালাহউদ্দিন

অনশনকারী আমজনতার তারেক রহমানকে হাসপাতালে পাঠালেন সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

অভিবাসন ডেস্ক :: রাজনৈতিক নিবন্ধনের জন্য আমরণ অনশনরত আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে অনশন ভাঙিয়ে তাকে অ্যাম্বুলেন্সে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদে গণমাধ্যমকে বলেন, আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন, তাদের অনেকেই শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেকও অনেকবার নির্যাতনের শিকার হয়েছেন, ছিলেন রিমান্ডে।

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে সামনের দিনে একটি দল যেন ভূমিকা রাখতে পারে, সেজন্য রেজিস্ট্রেশনের বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। কিন্তু দীর্ঘ বিচার-বিবেচনার পর তাকে জানানো হলো যে তার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না।’

বিএনপি এ নেতা বলেন, ‘আজ তার আবেদন পুনর্বিবেচনার জন্য ইসিতে কথা বলেছি। আশা করি, তার দল ন্যায়বিচার পাবে। তারেককে অনুরোধ করে অনশন ভাঙতে বলেছি। তিনি অনুরোধ রেখেছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আশা করি, তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন কমিশন তার দলের আপিল পুনর্বিবেচনা করবে।’

ট্যাগস :

ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল

অনশন ভাঙিয়ে আমজনতার তারেককে হাসপাতালে পাঠালেন সালাহউদ্দিন

আপডেট সময় ০১:১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

অভিবাসন ডেস্ক :: রাজনৈতিক নিবন্ধনের জন্য আমরণ অনশনরত আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে অনশন ভাঙিয়ে তাকে অ্যাম্বুলেন্সে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদে গণমাধ্যমকে বলেন, আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন, তাদের অনেকেই শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেকও অনেকবার নির্যাতনের শিকার হয়েছেন, ছিলেন রিমান্ডে।

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে সামনের দিনে একটি দল যেন ভূমিকা রাখতে পারে, সেজন্য রেজিস্ট্রেশনের বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। কিন্তু দীর্ঘ বিচার-বিবেচনার পর তাকে জানানো হলো যে তার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না।’

বিএনপি এ নেতা বলেন, ‘আজ তার আবেদন পুনর্বিবেচনার জন্য ইসিতে কথা বলেছি। আশা করি, তার দল ন্যায়বিচার পাবে। তারেককে অনুরোধ করে অনশন ভাঙতে বলেছি। তিনি অনুরোধ রেখেছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আশা করি, তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন কমিশন তার দলের আপিল পুনর্বিবেচনা করবে।’

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481