ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত পর্যটন আবাসন আইনের রূপরেখা সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক আখতার হাছান এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন ফ্রান্সে বিজয়ী বাংলাদেশি জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন : সভাপতি টুকু, সম্পাদক সুমন নতুন সরকার এবং পর্যটনের প্রত্যাশা প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

অভিবাসন ডেস্ক :: সৌদি আরব প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোহন মিয়া নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার সকালে বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোহন পৌরশহরের তারাগন মধ্যপাড়ার বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।আখাউড়া থানার ওসি আবুল হাসিম যুগান্তরকে মোহনের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসির ধারণা, দাম্পত্য ও পারিবারিক কলহের জের ধরেই অভিমানে মোহন তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে আখাউড়া পৌরশহরের দেবগ্রামে বাসিন্দা শসন মিয়ার মেয়ে তাসলিনা আক্তার চাঁদনীর সঙ্গে পারিবারিক সম্মতিতে পাশের তারাগন গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোহন মিয়ার বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে আসে ছেলে সন্তান। গত ১৫দিন ধরেই প্রবাসে থাকা স্ত্রীর সঙ্গে মোবাইলে ঝগড়া হয়ে আসছিল মোহনের। এ কারণে বেশ কিছুটা মানসিক চাঁপে থাকতেন মোহন।

প্রবাসে থাকা স্ত্রীর সঙ্গে অভিমানে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় তার শয়নকক্ষে আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন মোহন।

আখাউড়া থানার সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) মো. আবির জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

সমন্বিত পর্যটন আবাসন আইনের রূপরেখা

প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

আপডেট সময় ০৩:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪