ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন ফ্রান্সে বিজয়ী বাংলাদেশি জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন : সভাপতি টুকু, সম্পাদক সুমন নতুন সরকার এবং পর্যটনের প্রত্যাশা প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম

মালয়েশিয়ায় বাংলাদেশি ৩ তরুণের আন্তর্জাতিক স্বর্ণপদক জয়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • 315

অভিবাসন ডেস্ক : মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৬ষ্ঠ ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের দল ‘ক্যালিব্রেটর-জেড’ এর ৩ তরুণ উদ্ভাবক আইটি এবং রোবটিক্স দুটি বিভাগে স্বর্ণপদক ও বিশেষ পুরস্কার হিসেবে Malaysian Young Scientist Organization (MYSO) অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয় ও ইন্দোনেশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনের (IYSA) যৌথ আয়োজনে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইটি ও রোবটিক্স প্রতিযোগিতা আজ বুধবার শেষ হবে। এই প্রতিযোগিতায় বিশ্বের ১৫টি দেশের প্রায় ৩০০ উদ্ভাবক দল অংশগ্রহণ করেন।

বিজয়ী সদস্যরা হলেন- ঢাকা কলেজের আবদুল্লাহ ইবনে হাসান, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. মারুফ মিয়া ও মোহাম্মদপুর সরকারি কলেজের জারিফ আহমেদ।

তারা জানান, এই অর্জন বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে। তরুণ উদ্ভাবকদের অদম্য প্রচেষ্টা ও সাফল্য নতুন প্রজন্মের বিজ্ঞান এবং প্রযুক্তি উদ্ভাবনে অনুপ্রেরণা হয়ে থাকবে।

বাংলাদেশের উদ্ভাবক দল ক্যালিব্রেটর-জেড শুধু এবারই নয়, এর আগেও বিভিন্ন দেশে বিজ্ঞান, আইটি ও রোবোটিক্স সেক্টরে বেশ কয়েকবার স্বর্ণপদক ও অ্যাওয়ার্ড জিতেছিল।

ট্যাগস :

এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের?

মালয়েশিয়ায় বাংলাদেশি ৩ তরুণের আন্তর্জাতিক স্বর্ণপদক জয়

আপডেট সময় ০২:৪২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪