ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মহাখালী ফ্লাইওভারের রেলিংয়ে জিপের ধাক্কা, নিহত দুই ব্যবসায়ী

মহাখালী ফ্লাইওভার

অভিবাসন ডেস্ক :: রাজধানীর মহাখালীতে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শওকত হোসেন কানন ও নাজমুল হুদা রিন্টু। তারা সম্পর্কে চাচাতো ভাই। তাদের বাসা রাজধানীর হাজারীবাগে।

বনানী থানার ওসি রাসেল সরোয়ার সমকালকে বলেন, কানন ও রিন্টু একটি জিপ গাড়ির যাত্রী ছিলেন। একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন। রাত দুইটার দিকে গাড়িটি বনানী চেয়ারম্যান বাড়ি এলাকা থেকে এসে মহাখালী ফ্লাইওভারে ওঠে। ওঠার পর ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লাগে। পরে গাড়িতে আগুন ধরে যায়। এতে দু’জন দগ্ধ হয়ে মারা যান।

দুর্ঘটনার পর চালকের খবর পাওয়া যায়নি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি

মহাখালী ফ্লাইওভারের রেলিংয়ে জিপের ধাক্কা, নিহত দুই ব্যবসায়ী

আপডেট সময় ০৫:০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫