ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাফিজুর রহমানের পিতার ইন্তেকাল : পরিবারের দোয়া কামনা আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে নবীগঞ্জের আহনাফ ফ্রান্সে ভাষা, সাহিত্য ও সমাজসেবায় ‘সাফ নারী সম্মাননা’ পেলেন হাসনাত জাহান সমন্বিত পর্যটন আবাসন আইনের রূপরেখা সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক আখতার হাছান এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন ফ্রান্সে বিজয়ী বাংলাদেশি জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান

তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর (সিলেট) : সিলেটের ওসমানীগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রাণকান্ত দাসের অবসর-জনিত বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় কলেজ প্রশাসনের উদ্যোগে কলেজ মিলনায়তনে সংবর্ধনা সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাজপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ও ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাশ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, তাজপুর ডিগ্রি কলেজের বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রাণ কান্ত দাস।

কলেজের নতুন যোগদানকৃত (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ খয়রুল আবেদীন চৌধুরীর সভাপতিত্বে ও স্টাফ কাউন্সিলের সেক্রেটারি প্রভাষক আমিনুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদায়ী অধ্যক্ষ প্রাণকান্ত দাস শুধু একজন অধ্যক্ষ নন, তিনি আমাদের অভিভাবকের মতো ছিলেন। যেকোনো বিষয়ে পরামর্শ নিতাম। বিদায় বড় কষ্টের, তবুও মানতে হবে। আমাদেরও এভাবে একদিন বিদায় নিতে হবে। একজন শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে মূলত আজকের এই আয়োজন। প্রাণকান্ত স্যার ছিলেন একজন সাদা মনের মানুষ। এমন শিক্ষক আর হয়তো আমরা পাব না। স্যারের নীতি–আদর্শকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম চালাব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক আশুতোষ রঞ্জন দাস, মোঃ খসরুজ্জামন, অপর্ণা ভট্টাচার্য, প্রভাষক মরিয়ম আক্তার , মোঃ সেলিম মোল্লা, সুমিত সেন, সুশান্ত দেবনাথ, মিতা রানী বৈদ্য, মাসুদ করিম, সুলাইমান হোসাইন খান, সুহেল আহমদ, মোঃ আতাউর রহমান, প্রভাকর চৌধুরী, আইসিটির প্রভাষক সালমা খাতুন, প্রদর্শক মোঃ আবু ছিদ্দিক, মোহাম্মাদ শহিদুল্লাহ্, শরীর চর্চা শিক্ষক আশরাফ আলী, প্রভাষক আমিরুল ইসলাম,রাজীব গুপ্ত, শিক্ষার্থী সালমান আহমদ, জুনেদ আহমদ ও ইলিয়াছ আলী।

ট্যাগস :

ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাফিজুর রহমানের পিতার ইন্তেকাল : পরিবারের দোয়া কামনা

তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

আপডেট সময় ০৮:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪