ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম টাঙ্গাইলে ২০ কিলোমিটার যানজট-ধীরগতি শাহ গ্রুপের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নবীগঞ্জে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের ইফতার মাহফিল

সিলেট-ঢাকা মহাসড়কে শিক্ষাসফরে আসা বাসের সাথে ট্রাকের সংঘর্ষ

অভিবাসন ডেস্ক :: সিলেট-ঢাকা মহাসড়কে শিক্ষাসফরে আসা বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে শিক্ষা সফরে আসা ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক। তিনি বলেন, সিলেট থেকে কুমিল্লাগামী ইউনিক পরিবহনের একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করা গেলেও ট্রাকটি পালিয়ে যায়।

(ওসি) বলেন, বাসের যাত্রীরা শিক্ষা সফরের উদ্দেশ্যে নারায়নপুর দাখিল মাদ্রাসা কুমিল্লা থেকে সিলেট জাফলং ভ্রমণ আসেন। ভ্রমণ শেষে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলে শায়েস্তাগঞ্জে এসে দুর্ঘটনার শিকার হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম

সিলেট-ঢাকা মহাসড়কে শিক্ষাসফরে আসা বাসের সাথে ট্রাকের সংঘর্ষ

আপডেট সময় ০৫:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

অভিবাসন ডেস্ক :: সিলেট-ঢাকা মহাসড়কে শিক্ষাসফরে আসা বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে শিক্ষা সফরে আসা ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক। তিনি বলেন, সিলেট থেকে কুমিল্লাগামী ইউনিক পরিবহনের একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করা গেলেও ট্রাকটি পালিয়ে যায়।

(ওসি) বলেন, বাসের যাত্রীরা শিক্ষা সফরের উদ্দেশ্যে নারায়নপুর দাখিল মাদ্রাসা কুমিল্লা থেকে সিলেট জাফলং ভ্রমণ আসেন। ভ্রমণ শেষে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলে শায়েস্তাগঞ্জে এসে দুর্ঘটনার শিকার হন।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481