ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত হলেন সাংবাদিক এনায়েত সোহেল নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ভবিষ্যৎ: ওয়েলফেয়ার বিতর্কে ভিসা সংকট সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন ফ্রান্স যুবদলের যুগ্ম সম্পাদক হলেন ঢাবির সাবেক ছাত্র নেতা রনি খালেদা জিয়ার সমাধিস্থলে দোয়া-শ্রদ্ধা প্যারিসে বিজয় উৎসব “মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁদের ঋণ কখনো শোধ হবার নয়” হার দিয়ে শুরু স্বাগতিক সিলেটের শান্তর ঝড়ো সেঞ্চুরিতে ভর করে জিতে গেল রাজশাহী ইমন ঝড়ে স্বাগতিক সিলেটের বড় সংগ্রহ ১৯১ লক্ষ্য নিয়ে মাঠে নামছে রাজশাহী

মব সৃষ্টি করে পুলিশ সদস্যকে পেটালেন রিকশাচালকরা

অভিবাসন ডেস্ক :: চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা আটকের পর মব সৃষ্টি করে নজরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে পেটানোর ঘটনা ঘটেছে। এ সময় জব্দ করা অটোরিকশাটি ছিনিয়ে নেন চালকরা।

আজ মঙ্গলবার নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় বিমানবন্দর সড়কে এ ঘটনা ঘটে।

আহত কনস্টেবল নজরুল নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে রেকার অপারেটর হিসেবে কর্মরত আছেন।

পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা একজন ট্রাফিক কনস্টেবলের ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ছিনিয়ে নেওয়া অটোরিকশাটিও উদ্ধারের চেষ্টা চলছে।

মঙ্গলবার দুপুরে বিমানবন্দর সড়কের কাটগড় মোড়ে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট ও এক কনস্টেবল। তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন। জব্দ করা অটোরিকশাটি সেখান থেকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন কনস্টেবল নজরুল ইসলাম। এ সময় অটোরিকশা চালকদের ৫০-৬০ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে নজরুলকে ঘিরে ফেলে। গাড়ি ভাঙচুরও করে। একপর্যায়ে নজরুলকে পিটিয়ে রিকশা ছিনিয়ে নিয়ে চলে যায়।

ট্যাগস :

ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

মব সৃষ্টি করে পুলিশ সদস্যকে পেটালেন রিকশাচালকরা

আপডেট সময় ১১:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫