ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স) :বর্ণিল আয়োজনে প্যারিসে বাংলাসহ ছয় ভাষার কবিতা নিয়ে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে প্যারিসের উপকণ্ঠ অভারভিলিয়ের একটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করে ফরাসি সাংস্কৃতিক সংগঠন ‘ওভারভাবেল’ ও আবৃত্তি সংগঠন ‘অক্ষর’।

বাংলার পাশাপাশি ফরাসি, ইতালিয়ান, আরবি, জার্মান ও পার্সিয়ান ভাষায় কবিতা আবৃত্তি করা হয়। ভাষার ভিন্নতা যেন উপভোগে বাধা না হয়ে দাঁড়ায়, সে জন্য প্রতিটি কবিতার ফরাসি ও ইংরেজি অনুবাদের কপি উপস্থিত সবার হাতে পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ফরাসি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ম্যাজোঁ পোখ তুস’।

বাংলা কবিতাকে তার নিজস্ব রূপ বজায় রেখে বিভিন্ন ভাষায় উপস্থাপন এবং বিদেশি ভাষার কবিতার সঙ্গে সমান্তরালে তুলে ধরার এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ঈষাণ দেওয়ান।

তিনি জানান, এর আগে ফ্রান্স ও ইতালিতে এ ধরনের আরও দুটি আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আগামীতে ইউরোপের অন্যান্য দেশেও এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে বিজয়ী বাংলাদেশি জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

আপডেট সময় ০২:০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬