ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল প্যারিসে ৭মবারের মতো বিসিএফ’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লন্ডনে ‘গান ও আড্ডার’ বর্ষপূর্তি উদযাপন যুক্তরাষ্ট্রে সব ধরনের ‘আশ্রয় আবেদন’ স্থগিত করল ট্রাম্প প্রশাসন দ্রোহের বারুদ এবং অব্যক্ত আকাঙ্ক্ষা! সম্পর্কের রসায়ন এবং সিলটী ভাইসাব! প্যারিসে জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের তৃতীয় সিলেট উৎসব সফলভাবে অনুষ্ঠিত নবীগঞ্জে ৫০ বছর পুর্তিতে সুবর্ণজয়ন্তী বাস্তবায়ন কমিটির  অভিষেক ও লোগো উন্মোচন সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারা বাজার আসনে গণফোরাম থেকে মনোনয়ম পেলেন টি এইচ এম জাহাঙ্গীর সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাস দ্বীপ আর নেই

১৩০ মিলিয়ন ডলারের প্রজেক্টে সারা, কাজ ঘুরে বেড়ানো

অস্ট্রেলিয়ার মেলবোর্নে সারা টেন্ডুলকার। ছবি: সংগৃহীত

অভিবাসন ডেস্ক :: বিভিন্ন দেশ ঘুরে বেড়ানোর ক্ষেত্রে বেশ নজির আছে ভারতীয়দের। এবার সে সুযোগই কাজে লাগাতে চায় অস্ট্রেলিয়া। দেশটিতে ভারতীয় পর্যটকদের টানতে দূতও নিয়োগ দেওয়া হয়েছে, যিনি অস্ট্রেলিয়ার নানা দর্শনীয় স্থান তুলে ধরবেন ভ্রমণপিপাসুদের সামনে।

পর্যটক টানতে অস্ট্রেলিয়ার সরকারের প্রচার কর্মসূচির নাম ‘কাম অ্যান্ড সে জি’ডে (গুড ডে)’। ভারতে এই কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারকে। কর্মসূচির আওতায় মূলত অস্ট্রেলিয়ার দর্শনীয় স্থান নিয়ে টিভি অনুষ্ঠান ও বিজ্ঞাপন বানানো হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলারের এই প্রচারণা কর্মসূচির উদ্দেশ্য ভারতীয়দের অস্ট্রেলিয়ায় ভ্রমণে উৎসাহিত করা, সেখানে সারার কাজ হবে, দর্শনীয় স্থান ঘুরে সেগুলোর ছবি ও নানা দিক ভ্রমণপিপাসুদের সামনে তুলে ধরা।

তবে সারা বলছেন, ‘এটি কেবল প্রচারণামূলক কাজ নয়। এটি সেই সব স্থানের গল্প বলা, যেগুলো ভ্রমণ করলে একজন মানুষের চিন্তাভাবনা বিকাশের পথ আরও প্রশস্ত হয়। ভ্রমণ তো শুধুই ভ্রমণ নয়! এটি মানুষকে নস্টালজিক করে তোলে।’ সারার মতে, ভ্রমণ মানে সংস্কৃতি, খাবার ও পথে পথে ঘুরে মানুষের সঙ্গে পরিচিত হওয়া।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অস্ট্রেলিয়ার কিছু স্থানের ছবি পোস্ট করেছেন সারা। সবশেষ পোস্ট করা ছবিতে তাঁকে মেলবোর্নে দেখা যায়। ক্যাপশনে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় মেলবোর্ন প্রথম ভ্রমণ করেছি। এই শহর এখনো জানে কীভাবে দর্শনার্থী আকৃষ্ট করতে হয়।’

ট্যাগস :

ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল

১৩০ মিলিয়ন ডলারের প্রজেক্টে সারা, কাজ ঘুরে বেড়ানো

আপডেট সময় ১০:৫৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

অভিবাসন ডেস্ক :: বিভিন্ন দেশ ঘুরে বেড়ানোর ক্ষেত্রে বেশ নজির আছে ভারতীয়দের। এবার সে সুযোগই কাজে লাগাতে চায় অস্ট্রেলিয়া। দেশটিতে ভারতীয় পর্যটকদের টানতে দূতও নিয়োগ দেওয়া হয়েছে, যিনি অস্ট্রেলিয়ার নানা দর্শনীয় স্থান তুলে ধরবেন ভ্রমণপিপাসুদের সামনে।

পর্যটক টানতে অস্ট্রেলিয়ার সরকারের প্রচার কর্মসূচির নাম ‘কাম অ্যান্ড সে জি’ডে (গুড ডে)’। ভারতে এই কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারকে। কর্মসূচির আওতায় মূলত অস্ট্রেলিয়ার দর্শনীয় স্থান নিয়ে টিভি অনুষ্ঠান ও বিজ্ঞাপন বানানো হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলারের এই প্রচারণা কর্মসূচির উদ্দেশ্য ভারতীয়দের অস্ট্রেলিয়ায় ভ্রমণে উৎসাহিত করা, সেখানে সারার কাজ হবে, দর্শনীয় স্থান ঘুরে সেগুলোর ছবি ও নানা দিক ভ্রমণপিপাসুদের সামনে তুলে ধরা।

তবে সারা বলছেন, ‘এটি কেবল প্রচারণামূলক কাজ নয়। এটি সেই সব স্থানের গল্প বলা, যেগুলো ভ্রমণ করলে একজন মানুষের চিন্তাভাবনা বিকাশের পথ আরও প্রশস্ত হয়। ভ্রমণ তো শুধুই ভ্রমণ নয়! এটি মানুষকে নস্টালজিক করে তোলে।’ সারার মতে, ভ্রমণ মানে সংস্কৃতি, খাবার ও পথে পথে ঘুরে মানুষের সঙ্গে পরিচিত হওয়া।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অস্ট্রেলিয়ার কিছু স্থানের ছবি পোস্ট করেছেন সারা। সবশেষ পোস্ট করা ছবিতে তাঁকে মেলবোর্নে দেখা যায়। ক্যাপশনে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় মেলবোর্ন প্রথম ভ্রমণ করেছি। এই শহর এখনো জানে কীভাবে দর্শনার্থী আকৃষ্ট করতে হয়।’

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481