ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের ইফতার মাহফিল স্মৃতিতে টাংগুয়ার হাওর! সাফ’র সহায়তায় শেরপুরে এক নারীর স্বপ্নের ঘর হস্তান্তর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন

প্যারিসে আজ অনুষ্ঠিত হবে ‘বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি’ ইউরোপ সম্মাননা অনুষ্ঠান

প্যারিস প্রতিনিধি :: বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপ–এর উদ্যোগে ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সম্মান জানাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজন করা হচ্ছে ‘বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রিকগনিশন সেরিমনি ২০২৫’।

আজ ১৩ জুলাই, রোববার, প্যারিসের ববিনি এলাকার Factory 58-এ অনুষ্ঠিত হবে এই জমকালো আয়োজন। অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে, চলবে রাত ১১টা পর্যন্ত।

ইউরোপজুড়ে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, সমাজকর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে সফল প্রবাসী উদ্যোক্তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। এছাড়া থাকবে আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রীতিভোজের আয়োজন।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ফারছু আহমেদ চৌধুরী বলেন, “আমরা এর আগে যুক্তরাজ্যে তিনটি বড় ইভেন্ট আয়োজন করেছি। কোভিড পরিস্থিতির কারণে কিছুটা ভাটা পড়লেও, এবার ইউরোপের বিভিন্ন দেশে প্রচারণা চালিয়ে প্যারিসে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন করতে যাচ্ছি। আশা করি, অতিথিরা অনুষ্ঠানটি উপভোগ করবেন।”

এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন বলেন, “প্রবাসীদের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা সবসময় তাদের পাশে ছিলাম, এখনও আছি। প্যারিসের এই আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হবে—এই বিশ্বাস আমাদের। আমরা প্রবাসী কমিউনিটির উন্নয়নে অব্যাহতভাবে কাজ করে যেতে চাই।”

ট্যাগস :

ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্যারিসে আজ অনুষ্ঠিত হবে ‘বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি’ ইউরোপ সম্মাননা অনুষ্ঠান

আপডেট সময় ০১:৩৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫