ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল প্যারিসে ৭মবারের মতো বিসিএফ’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লন্ডনে ‘গান ও আড্ডার’ বর্ষপূর্তি উদযাপন যুক্তরাষ্ট্রে সব ধরনের ‘আশ্রয় আবেদন’ স্থগিত করল ট্রাম্প প্রশাসন দ্রোহের বারুদ এবং অব্যক্ত আকাঙ্ক্ষা! সম্পর্কের রসায়ন এবং সিলটী ভাইসাব! প্যারিসে জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের তৃতীয় সিলেট উৎসব সফলভাবে অনুষ্ঠিত নবীগঞ্জে ৫০ বছর পুর্তিতে সুবর্ণজয়ন্তী বাস্তবায়ন কমিটির  অভিষেক ও লোগো উন্মোচন সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারা বাজার আসনে গণফোরাম থেকে মনোনয়ম পেলেন টি এইচ এম জাহাঙ্গীর সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাস দ্বীপ আর নেই

আবুধাবিতে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে আমিরাত বিএনপির সাক্ষাৎ

অভিবাসন ডেস্ক :: আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সংযুক্ত আরব আমিরাত বিএনপির নেতারা।

মঙ্গলবার আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সালাউদ্দিন আহমেদের নেতৃত্ব আমিরাত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় আমিরাতের ভিসার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অনুরোধসহ একাধিক বিষয়ে কথা বলেন তারা।

প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ জানান, জুলাইয়ের ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে আমিরাতে বিক্ষোভ করা আরও কিছু বাংলাদেশি এখনো আটক রয়েছেন। তাদের মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দূতাবাসে অনুরোধ করেন তারা।

এ ছাড়া দীর্ঘদিন ধরে চলমান আমিরাতের ভিসা জটিলতা নিরসন এবং অভ্যন্তরীণ মালিক পরিবর্তনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দেশটির সংশ্লিষ্ট দপ্তরে কূটনৈতিক আলোচনা জোরদারের আহ্বান জানানো হয়। পাশাপাশি দূতাবাস ও কনস্যুলেট সেবা প্রবাসীদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের পরামর্শও দেন তারা।

এসময় আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন খতিব, জাহেদুল ইসলাম, আবুধাবি বিএনপির সাবেক সভাপতি আমানুল কিবরিয়া, আল আইন বিএনপির সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম, মনজুরুল আলম, প্রকৌশলী লুৎফুর রহমান সুমন, নূর মোহাম্মদ, আলিনুর, আবুল কালাম আজাদ, সংযুক্ত আরব আমিরাত যুব দলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ রানা, জানে আলম, নিজাম উদ্দিন, মুনায়েম মুন্না, জিয়া উদ্দিন বাবলু, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ শাহাজান প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল

আবুধাবিতে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে আমিরাত বিএনপির সাক্ষাৎ

আপডেট সময় ০৪:৫২:০৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

অভিবাসন ডেস্ক :: আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সংযুক্ত আরব আমিরাত বিএনপির নেতারা।

মঙ্গলবার আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সালাউদ্দিন আহমেদের নেতৃত্ব আমিরাত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় আমিরাতের ভিসার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অনুরোধসহ একাধিক বিষয়ে কথা বলেন তারা।

প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ জানান, জুলাইয়ের ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে আমিরাতে বিক্ষোভ করা আরও কিছু বাংলাদেশি এখনো আটক রয়েছেন। তাদের মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দূতাবাসে অনুরোধ করেন তারা।

এ ছাড়া দীর্ঘদিন ধরে চলমান আমিরাতের ভিসা জটিলতা নিরসন এবং অভ্যন্তরীণ মালিক পরিবর্তনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দেশটির সংশ্লিষ্ট দপ্তরে কূটনৈতিক আলোচনা জোরদারের আহ্বান জানানো হয়। পাশাপাশি দূতাবাস ও কনস্যুলেট সেবা প্রবাসীদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের পরামর্শও দেন তারা।

এসময় আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন খতিব, জাহেদুল ইসলাম, আবুধাবি বিএনপির সাবেক সভাপতি আমানুল কিবরিয়া, আল আইন বিএনপির সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম, মনজুরুল আলম, প্রকৌশলী লুৎফুর রহমান সুমন, নূর মোহাম্মদ, আলিনুর, আবুল কালাম আজাদ, সংযুক্ত আরব আমিরাত যুব দলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ রানা, জানে আলম, নিজাম উদ্দিন, মুনায়েম মুন্না, জিয়া উদ্দিন বাবলু, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ শাহাজান প্রমুখ উপস্থিত ছিলেন।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481