ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের ইফতার মাহফিল স্মৃতিতে টাংগুয়ার হাওর! সাফ’র সহায়তায় শেরপুরে এক নারীর স্বপ্নের ঘর হস্তান্তর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন

সংগীতশিল্পী সুজেয় শ্যাম মারা গেছেন

অভিবান ডেস্ক :: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম আর নেই। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শ্যামের মৃত্যুর খবর গণমাধ্যমকে জানিয়েছেন মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম। আনুমানিক রাত ২টা ৫০ মিনিটের দিকে মারা যান সুজেয় শ্যাম।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন সুজেয় শ্যাম। সম্প্রতি হৃদ্‌যন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয় এই প্রবীণ শিল্পীর। পরে তার শরীরের ভেতরে সংক্রমণ তৈরি হয়। পরে রক্তে ছড়িয়ে পড়ে। এ ছাড়া শ্যামের ডায়াবেটিসও ছিল অনিয়ন্ত্রিত। কিডনির সমস্যাও ছিল বলেও জানা যায়।

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন এই খ্যাতিমান সুরকার। গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেন সুজেয় শ্যাম। অজিত রায় ছিলেন গানটির প্রধান কণ্ঠশিল্পী।

সুজেয় শ্যামের সুর করা গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয়রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ উল্লেখযোগ্য।

ট্যাগস :

ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সংগীতশিল্পী সুজেয় শ্যাম মারা গেছেন

আপডেট সময় ০১:০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

অভিবান ডেস্ক :: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম আর নেই। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শ্যামের মৃত্যুর খবর গণমাধ্যমকে জানিয়েছেন মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম। আনুমানিক রাত ২টা ৫০ মিনিটের দিকে মারা যান সুজেয় শ্যাম।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন সুজেয় শ্যাম। সম্প্রতি হৃদ্‌যন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয় এই প্রবীণ শিল্পীর। পরে তার শরীরের ভেতরে সংক্রমণ তৈরি হয়। পরে রক্তে ছড়িয়ে পড়ে। এ ছাড়া শ্যামের ডায়াবেটিসও ছিল অনিয়ন্ত্রিত। কিডনির সমস্যাও ছিল বলেও জানা যায়।

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন এই খ্যাতিমান সুরকার। গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেন সুজেয় শ্যাম। অজিত রায় ছিলেন গানটির প্রধান কণ্ঠশিল্পী।

সুজেয় শ্যামের সুর করা গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয়রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ উল্লেখযোগ্য।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481