ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট টেস্টে দায়িত্ব পালনকালে নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু

অভিবাসন ডেস্ক :: সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে নিরাপত্তার দায়িত্ব পালনকালে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ ইকরাম চৌধুরী।

বুধবার ( ২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন স্টেডিয়ামের মিডিয়া কো-অর্ডিনেটর দেওয়ান তায়েফ হাসান চৌধুরী।

দেওয়ান তায়েফ হাসান চৌধুরী বলেন, সকালে মূল ফটকে দায়িত্ব পালনকালে তিনি হার্ট অ্যাটাক করেন। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, তার মৃত্যুর খবর পেয়ে বিসিবি কর্মকর্তারা হাসপাতালে গেছেন। সেখানে আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, মো. ইকরাম চৌধুরী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সিলেট নগরীর পীর মহল্লা এলাকায়। তিনি এক ছেলে সন্তানের জনক ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে বিজয়ী বাংলাদেশি জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান

সিলেট টেস্টে দায়িত্ব পালনকালে নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় ০৬:০০:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫