ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম টাঙ্গাইলে ২০ কিলোমিটার যানজট-ধীরগতি শাহ গ্রুপের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নবীগঞ্জে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান

ইমন ঝড়ে স্বাগতিক সিলেটের বড় সংগ্রহ ১৯১ লক্ষ্য নিয়ে মাঠে নামছে রাজশাহী

মিজান মোহাম্মদ :চট্টগ্রাম রয়্যালসের আর্থিক অক্ষমতা বিতর্ক, নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচের প্রেকটিস সেশন ছেড়ে সিএনজি দিয়ে চলে যাওয়ার চেষ্টা ইত্যাদিকে ছাপিয়ে আজ থেকে শুরু হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের সিলেট উড়ন্ত সূচনা পায়। ৩৬ রানে প্রথম উইকেট পড়ে সিলেটের। সাইম আইয়ুব ১৫ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ২৮ রান করে তিনি বিদায় নিলে ক্রিজে নামেন জাজাই। ১৮ বলে ২০ রান করে জাজাই ফেরেন সাজঘরে, তার আগে দুটি চারের সাথে হাঁকান একটি ছক্কা। ক্রিজে থিতু হয়ে দেখেশুনে খেলতে থাকেন অভিজ্ঞ ওপেনার রনি তালুকদার। আর তাকে সঙ্গ দেন পারভেজ হোসেন ইমন। ইমন শুধু সঙ্গই দেন নি, দেখিয়েছেন চার-ছয়ের ঝড়। সিলেটের মাঠে উপছে পড়া দর্শকরাও পেয়েছেন সেরা বিনোদন।

এবারের বিপিএলের উদ্বোধনী দিনেই দেখা মিলল রানপ্রসবা উইকেটের। তবে সেই রানের ফোয়ারা শান্তর দল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষেই।

আজ হতাশ করেননি আফিফ হোসেনও বিশ্বকাপজয়ী সতীর্থ তানজিম হাসান সাকিবের সাথে মাইন্ড গেমে দেখিয়েছেন মুন্সিয়ানা। ইমনের ব্যাটে ভর করে সিলেট হাঁটতে থাকে বড় পুঁজির দিকে।

রনি তালুকদার ৩৪ বলে ৪১ রান করে সাজঘরে ফিরলেও ইমন ঠিকই তুলে নেন অর্ধশতক। ২৮ বলে তিনটি চার ও চারটি ছক্কায় পৌঁছে যান পঞ্চাশের মাইলফলকে। অপর প্রান্তে উজ্জ্বল ছিলেন আফিফ হোসেন ধ্রুবও। রান আউট হয়ে মাঠ ছাড়ার আগে এক ছয় ও ৪ চারে সংগ্রহ করেন ৩৩ রান।

৩৩ বলে ৬৫ রান করে ইমন অপরাজিতই থাকেন।ইনিংসের শেষ বলে ইথান ব্রুকস মাঠে নেমেই তানজিম হাসানের বলে এলবিডব্লু শিকার হয়ে শূণ্য রানে ফেরেন সাজঘরে। নির্ধারিত ২০ ওভার শেষে সিলেটের পুঁজি দাঁড়ায় ১৯০।

রাজশাহীর পক্ষে নেপালি লামিচানে ৪ ওভার বল করে ৯.৫ ইকোনমিতে ৩৮ রান দিয়ে তুলে নেন দুই উইকেট।

ট্যাগস :

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

ইমন ঝড়ে স্বাগতিক সিলেটের বড় সংগ্রহ ১৯১ লক্ষ্য নিয়ে মাঠে নামছে রাজশাহী

আপডেট সময় ০৭:২২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

মিজান মোহাম্মদ :চট্টগ্রাম রয়্যালসের আর্থিক অক্ষমতা বিতর্ক, নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচের প্রেকটিস সেশন ছেড়ে সিএনজি দিয়ে চলে যাওয়ার চেষ্টা ইত্যাদিকে ছাপিয়ে আজ থেকে শুরু হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের সিলেট উড়ন্ত সূচনা পায়। ৩৬ রানে প্রথম উইকেট পড়ে সিলেটের। সাইম আইয়ুব ১৫ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ২৮ রান করে তিনি বিদায় নিলে ক্রিজে নামেন জাজাই। ১৮ বলে ২০ রান করে জাজাই ফেরেন সাজঘরে, তার আগে দুটি চারের সাথে হাঁকান একটি ছক্কা। ক্রিজে থিতু হয়ে দেখেশুনে খেলতে থাকেন অভিজ্ঞ ওপেনার রনি তালুকদার। আর তাকে সঙ্গ দেন পারভেজ হোসেন ইমন। ইমন শুধু সঙ্গই দেন নি, দেখিয়েছেন চার-ছয়ের ঝড়। সিলেটের মাঠে উপছে পড়া দর্শকরাও পেয়েছেন সেরা বিনোদন।

এবারের বিপিএলের উদ্বোধনী দিনেই দেখা মিলল রানপ্রসবা উইকেটের। তবে সেই রানের ফোয়ারা শান্তর দল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষেই।

আজ হতাশ করেননি আফিফ হোসেনও বিশ্বকাপজয়ী সতীর্থ তানজিম হাসান সাকিবের সাথে মাইন্ড গেমে দেখিয়েছেন মুন্সিয়ানা। ইমনের ব্যাটে ভর করে সিলেট হাঁটতে থাকে বড় পুঁজির দিকে।

রনি তালুকদার ৩৪ বলে ৪১ রান করে সাজঘরে ফিরলেও ইমন ঠিকই তুলে নেন অর্ধশতক। ২৮ বলে তিনটি চার ও চারটি ছক্কায় পৌঁছে যান পঞ্চাশের মাইলফলকে। অপর প্রান্তে উজ্জ্বল ছিলেন আফিফ হোসেন ধ্রুবও। রান আউট হয়ে মাঠ ছাড়ার আগে এক ছয় ও ৪ চারে সংগ্রহ করেন ৩৩ রান।

৩৩ বলে ৬৫ রান করে ইমন অপরাজিতই থাকেন।ইনিংসের শেষ বলে ইথান ব্রুকস মাঠে নেমেই তানজিম হাসানের বলে এলবিডব্লু শিকার হয়ে শূণ্য রানে ফেরেন সাজঘরে। নির্ধারিত ২০ ওভার শেষে সিলেটের পুঁজি দাঁড়ায় ১৯০।

রাজশাহীর পক্ষে নেপালি লামিচানে ৪ ওভার বল করে ৯.৫ ইকোনমিতে ৩৮ রান দিয়ে তুলে নেন দুই উইকেট।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481