ঢাকা ১২:২৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন ফ্রান্সে বিজয়ী বাংলাদেশি জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন : সভাপতি টুকু, সম্পাদক সুমন নতুন সরকার এবং পর্যটনের প্রত্যাশা প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম

লন্ডনে বড়লেখা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ইউকে’র আয়োজনে জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছবি: বড়লেখা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ইউকে’র সৌজন্যে

লন্ডন প্রতিনিধি: বড়লেখা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ইউকে’র উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ব্যাডমিন্টন টুর্নামেন্ট (ক্যাটাগরি C & D)। ইস্ট লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর স্পোর্টস হলে আয়োজিত এই প্রতিযোগিতায় লন্ডন, বার্মিংহাম, লুটনসহ আশেপাশের এলাকা থেকে ইংল্যান্ডে বসবাসরত বড়লেখার খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন রাহাত ও সালেহ আহমদ জুটি, আর রানার-আপ হন শামীম ও বজলুর রশিদ জুটি।

সেমি-ফাইনালিস্ট ছিলেন  নোমান আহমদ ও আহাদ  এবং আতা রহমান ও মাহফুজ।  খেলা পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন — আতা রহমান, জামাল আহমেদ, সোহেল আহমেদ, মোস্তফা কামাল, নোমান আহমেদ, জাহেদ আহমেদ, আমির হোসেন, সিরাজ উদ্দিন, ফখরুদ্দিনসহ আরও অনেকে।

আয়োজক কমিটি জানায়, প্রবাসে থেকেও খেলাধুলার মাধ্যমে বড়লেখার প্রবাসীদের মধ্যে বন্ধুত্ব, ঐক্য ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

ট্যাগস :

এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের?

লন্ডনে বড়লেখা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ইউকে’র আয়োজনে জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় ১২:২৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫