ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাফিজুর রহমানের পিতার দাফন সম্পন্ন সিলেটের একটি আদর্শ উপজেলায় কৌশলগত পর্যটন উন্নয়ন: প্রেক্ষিত বিয়ানীবাজার ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাফিজুর রহমানের পিতার ইন্তেকাল : পরিবারের দোয়া কামনা আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে নবীগঞ্জের আহনাফ ফ্রান্সে ভাষা, সাহিত্য ও সমাজসেবায় ‘সাফ নারী সম্মাননা’ পেলেন হাসনাত জাহান সমন্বিত পর্যটন আবাসন আইনের রূপরেখা সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক আখতার হাছান এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি

গাজায় গণহত্যার প্রতিবাদে কিরগিজ মেডিকেল শিক্ষার্থীদের সংহতি র‍্যালি

অভিবাসন ডেস্ক :: ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান গণহত্যার বিরুদ্ধে বৈশ্বিক ধর্মঘটের অংশ হিসেবে শান্তিপূর্ণ র‍্যালির আয়োজন করে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির মেডিকেল অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় মেডিকেলের ডজনখানেক শিক্ষার্থী। যারা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করে। ‘শিশু হত্যা বন্ধ করো,’ ‘ফ্রি প্যালেস্টাইন,’ এবং ‘নীরবতা মানেই সহমত’ — এমন নানা শ্লোগান তাদের হাতে লেখা ছিল।

র‍্যালির একজন আয়োজক শিক্ষার্থী বলেন, ভবিষ্যতের চিকিৎসক হিসেবে আমরা জীবনরক্ষার শিক্ষা নিয়েছি, গাজায় যা ঘটছে তা মানবাধিকারের চরম লঙ্ঘন, আর আমরা নীরব থাকতে পারি না।

এই প্রতিবাদ কর্মসূচি বিশ্বব্যাপী চলমান বিক্ষোভ ও সচেতনতামূলক কার্যক্রমের একটি অংশ, যার মূল দাবি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা পুনঃস্থাপন, এবং যুদ্ধাপরাধের জবাবদিহিতা নিশ্চিত করা।

শিক্ষার্থীরা দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরও আহ্বান জানিয়েছেন যেন তারাও এই অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেয় এবং মানবতার পক্ষে কণ্ঠ তোলে।

“কিরগিজস্তান থেকে গাজা — আমরা এক কণ্ঠে শান্তি, ন্যায়বিচার ও স্বাধীনতার পক্ষে কথা বলছি,” এমন মন্তব্যে র‍্যালির সমাপ্তি ঘোষণা করা হয়।

বিক্ষোভে বক্তব্য রাখেন কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র পরিষদের সভাপতি হাসান রাজা এবং মেডিসিন অনুষদের দ্বিতীয় বর্ষের গ্রুপ লিডার হামিম হানিফ রাদিয়ান, রুবায়েত রাহিবসহ অন্যান্যরা।

কর্মসূচি শেষে গাজাবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মেডিসিন অনুষদের বাংলাদেশি শিক্ষার্থী মুফতি আহমদ সিরাজী।

ট্যাগস :

ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাফিজুর রহমানের পিতার দাফন সম্পন্ন

গাজায় গণহত্যার প্রতিবাদে কিরগিজ মেডিকেল শিক্ষার্থীদের সংহতি র‍্যালি

আপডেট সময় ০৭:৫৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫