ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মালয়েশিয়ায় দুই শিশুসহ ৩৫ অবৈধ অভিবাসী গ্রেফতার

অভিবাসন ডেস্ক :: মালয়েশিয়ার কেলানটানে ৩৫ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ। শনিবার ভোরে কোটা ভারু শহরের আশপাশে একটি এনফোর্সমেন্ট অভিযানে দুই ইন্দোনেশিয়ান শিশুসহ মোট ৩৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার কেলান্তান রাজ্য ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে জানান, অভিযানে গ্রেফতার অবৈধ অভিবাসীদের বয়স ২৬ থেকে ৫৮ বছরের মধ্যে এবং তাদের বাবা-মায়ের সঙ্গে আটক শিশুদের বয়স ১৩ থেকে ১৭ বছর।

গ্রেফতারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়ান ২৬ জন, বাংলাদেশি ৪ জন, ভারতীয় ২ জন এবং বাকিরা মিয়ানমারের নাগরিক রয়েছেন।

ট্যাগস :

সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি

মালয়েশিয়ায় দুই শিশুসহ ৩৫ অবৈধ অভিবাসী গ্রেফতার

আপডেট সময় ০৬:০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫