ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের ইফতার মাহফিল স্মৃতিতে টাংগুয়ার হাওর! সাফ’র সহায়তায় শেরপুরে এক নারীর স্বপ্নের ঘর হস্তান্তর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন

মালয়েশিয়ায় লরির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশির

অভিবাসন ডেস্ক ::মালয়েশিয়ার জোহর রাজ্যের বাকরি এলাকায় মুআর-ইয়ং পেংয়ে রাস্তা পার হতে গিয়ে লরির ধাক্কায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। মুয়ার জেলা পুলিশপ্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাইজ মুখলিজ আজমান আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে একজন প্রত্যক্ষদর্শী এই ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেছেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, ২৬ বছর বয়সি ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

দেশটির স্থানীয় পত্রিকা সিনার হারিয়ান পুলিশের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। বাংলাদেশির পরিচয় জানা যায়নি বলেও জানিয়েছে পত্রিকাটি।

এতে বলা হয়, লরিচালক পলাতক থাকায় পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। এ ঘটনার তদন্তে দেশটির সড়ক পরিবহণ আইনের ৪১ (১) ধারা অনুযায়ী পরিচালিত হচ্ছে।

পুলিশ সাধারণ জনগণকে জানিয়েছে, কেউ এই ঘটনার কোনো তথ্য জেনে থাকলে নিকটস্থ পুলিশ স্টেশনে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি পথচারীদের আরও সতর্কতার সঙ্গে রাস্তা পারাপার হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং চালকদেরও সাবধানে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মালয়েশিয়ায় লরির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশির

আপডেট সময় ০৪:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

অভিবাসন ডেস্ক ::মালয়েশিয়ার জোহর রাজ্যের বাকরি এলাকায় মুআর-ইয়ং পেংয়ে রাস্তা পার হতে গিয়ে লরির ধাক্কায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। মুয়ার জেলা পুলিশপ্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাইজ মুখলিজ আজমান আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে একজন প্রত্যক্ষদর্শী এই ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেছেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, ২৬ বছর বয়সি ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

দেশটির স্থানীয় পত্রিকা সিনার হারিয়ান পুলিশের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। বাংলাদেশির পরিচয় জানা যায়নি বলেও জানিয়েছে পত্রিকাটি।

এতে বলা হয়, লরিচালক পলাতক থাকায় পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। এ ঘটনার তদন্তে দেশটির সড়ক পরিবহণ আইনের ৪১ (১) ধারা অনুযায়ী পরিচালিত হচ্ছে।

পুলিশ সাধারণ জনগণকে জানিয়েছে, কেউ এই ঘটনার কোনো তথ্য জেনে থাকলে নিকটস্থ পুলিশ স্টেশনে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি পথচারীদের আরও সতর্কতার সঙ্গে রাস্তা পারাপার হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং চালকদেরও সাবধানে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481