ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের ইফতার মাহফিল স্মৃতিতে টাংগুয়ার হাওর! সাফ’র সহায়তায় শেরপুরে এক নারীর স্বপ্নের ঘর হস্তান্তর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন

কিবরিয়া হত্যাকাণ্ডে আওয়ামী লীগ নেতাদের জড়িত থাকার অভিযোগ: ড. রেজা কিবরিয়া

ঢাকা অফিস: আমার বাবার হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগের সাবেক এমপি আবু জহির, সাবেক এমপি অ্যাডভোকেট মজিদ খান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিক চৌধুরী এবং বিএনপি নেতা জি কে গউছ জড়িত। এছাড়া তাদের আর্থিক সহযোগিতা করেছেন সালমান এফ রহমান। কিবরিয়ার মৃত্যুবার্ষিকীতে এ মন্তব্য করেন প্রয়াত অর্থমন্ত্রী শহীদ শাহ এ এম এস কিবরিয়ার ছেলে, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।

সোমবার বনানী কবরস্থানে শহীদ শাহ এ এম এস কিবরিয়ার ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। ড. রেজা কিবরিয়া বলেন, “অত্যন্ত দুঃখের বিষয় যে, ২০ বছর পেরিয়ে গেলেও আমার বাবার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি। আমরা এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত।”

তিনি আরও বলেন, “আমরা বিচার পাব কি না, সেটাই এখন বড় প্রশ্ন। যেভাবে এই মামলার কার্যক্রম ধীরগতিতে চলছে, তা দেখে আমাদের আশাহত হতে হয়।”

এসময় পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ–পরবর্তী আওয়ামী লীগের এক জনসভা শেষে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন সাবেক অর্থমন্ত্রী শহীদ শাহ এ এম এস কিবরিয়া। চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। ওই হামলায় তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী নিহত হন। আহত হন অন্তত ৭০ জন।

ট্যাগস :

ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কিবরিয়া হত্যাকাণ্ডে আওয়ামী লীগ নেতাদের জড়িত থাকার অভিযোগ: ড. রেজা কিবরিয়া

আপডেট সময় ০৫:৩৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫