ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম টাঙ্গাইলে ২০ কিলোমিটার যানজট-ধীরগতি শাহ গ্রুপের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নবীগঞ্জে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান

ঝর্ণার জলে মুখ

ফকির ইলিয়াস

খরচ হয়ে যাওয়া আগুনের মুদ্রাকে,
আর খুঁজতে যেও না।
বরং যে শীত এখনও মাটি প্রদক্ষিণ
করতে শেখেনি, তার ভবিষ্যত নিয়ে
লিখে রাখো গল্প, কবিতাকে ছুটি দাও-
এমনকি সংগীত থেকে সুরের পাঁজর
খুলে নিয়ে পৃথক করে রাখো।

পতাকার বিপক্ষে দাঁড়ানো,
সন্তানের কাজ নয়।
পত পত হাওয়ায় ওড়ার দৃশ্য
ও দরদ-
যে মানুষের বক্ষ ভেদ করে না,
দরকার নেই,তাকে মানচিত্রের
রেখা চিনিয়ে দেয়ার;
যারা একই মাতৃদুগ্ধ পানে প্রত্যাশী,
সময় এখন তাদের কাছে ডাকার!

যেভাবে এদেশে ষোলোই ডিসেম্বর
এসেছিল,যেভাবে কাতারবন্দি
হয়েছিল,জাতিসত্তায় মিলিত মানুষ-
ঠিক সেভাবেই উঠুক আওয়াজ-
বিজয়ী ঝর্ণার জলে মুখ দেখে দেখে,
এই ভূমি অসাম্প্রদায়িক মানুষের,
সেই মিছিল এগিয়ে যাক আজ!

 

ট্যাগস :

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

ঝর্ণার জলে মুখ

আপডেট সময় ০২:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

ফকির ইলিয়াস

খরচ হয়ে যাওয়া আগুনের মুদ্রাকে,
আর খুঁজতে যেও না।
বরং যে শীত এখনও মাটি প্রদক্ষিণ
করতে শেখেনি, তার ভবিষ্যত নিয়ে
লিখে রাখো গল্প, কবিতাকে ছুটি দাও-
এমনকি সংগীত থেকে সুরের পাঁজর
খুলে নিয়ে পৃথক করে রাখো।

পতাকার বিপক্ষে দাঁড়ানো,
সন্তানের কাজ নয়।
পত পত হাওয়ায় ওড়ার দৃশ্য
ও দরদ-
যে মানুষের বক্ষ ভেদ করে না,
দরকার নেই,তাকে মানচিত্রের
রেখা চিনিয়ে দেয়ার;
যারা একই মাতৃদুগ্ধ পানে প্রত্যাশী,
সময় এখন তাদের কাছে ডাকার!

যেভাবে এদেশে ষোলোই ডিসেম্বর
এসেছিল,যেভাবে কাতারবন্দি
হয়েছিল,জাতিসত্তায় মিলিত মানুষ-
ঠিক সেভাবেই উঠুক আওয়াজ-
বিজয়ী ঝর্ণার জলে মুখ দেখে দেখে,
এই ভূমি অসাম্প্রদায়িক মানুষের,
সেই মিছিল এগিয়ে যাক আজ!

 


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481