ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের ইফতার মাহফিল স্মৃতিতে টাংগুয়ার হাওর! সাফ’র সহায়তায় শেরপুরে এক নারীর স্বপ্নের ঘর হস্তান্তর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন

সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

ফাইল ছবি

অভিবাসন ডেস্ক :: সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১১ হাজার ৫২৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে পাঁচ হাজার ৭১১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার ৫৪৪ জন রয়েছেন।

দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে জানিয়ে কর্মকর্তারা বলেছেন, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৫৬৯ জন। তাদের মধ্যে ২৪ শতাংশই ইয়েমেনি নাগরিক। এছাড়া ৭৩ শতাংশ ইথিওপিয়ান এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

এদিকে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৬৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেয়া অভিযোগে সৌদিতে বসবাসরত ১৫ ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৭ হাজার ৯১৫ জন পুরুষ এবং দুই হাজার ৪৪৮ জন নারী

ট্যাগস :

ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪