ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন সীমান্তপথে নিহত অভিবাসীদের স্মরণে প্যারিসে স্মরণ সভা খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা ‘সাফ’র নবীন স্বেচ্ছাসেবক এবং সদস্য সংগ্রহ-২০২৬ অনুষ্ঠিত প্রবাসে সাংবাদিকতার অগ্রদূত লুৎফুর রহমান বাবু : শুভ জন্মদিন মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদক হলেন কমিউনিটি ব্যক্তিত্ব সাত্তার আলী সুমনের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

কানাডায় ‘নলেজ এনগেজমেন্ট বাংলাদেশি কমিউনিটি’ শীর্ষক সেমিনার

ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের জেনেসিস সেন্টারে সেমিনারের আয়োজন করা হয়। ছবি: সংগৃহিত

অভিবাসন ডেস্ক :: কানাডায় ‘নলেজ এনগেজমেন্ট উইথ বাংলাদেশি কমিউনিটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের জেনেসিস সেন্টারে বাংলাদেশি স্কলার্স অ্যাসোসিয়েশন এবং ইমিগ্রান্ট অ্যান্ড রেফুজি হেলথ ইনটারেস্ট গ্রুপের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে ছিল বাংলাদেশি ছাত্রছাত্রীদের গবেষণা নিজস্ব কমিউনিটিতে উপস্থাপন, তিন মিনিটের থিসিস, রিসার্চ ডাটা ওয়ার্ক ও কমিউনিটি কনভারসেশন সার্কেল। প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও ক্যালগেরি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে সেমিনারটি পরিণত হয় একখণ্ড বাংলাদেশে।

ইউনিভার্সিটি অব ক্যালগেরির ফ্যামিলি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তুরিন তানভীর চৌধুরী সমকালকে বলেন, বিদেশের মাটিতে আমাদের বাংলাদেশি কমিউনিটিকে প্রতিষ্ঠিত করা ও কমিউনিটি একত্রিকরণে এ ধরনের সেমিনার উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সহায়তা করবে। এছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ কমিউনিটি সদস্যদের একটি পরিচিতি ঘটেছে, যার মাধ্যমে ভবিষ্যতে স্কুল-কলেজগামী তরুণরা উপকৃত হবে।

প্রসঙ্গত, বাংলাদেশি পেশাজীবীরা কানাডার অর্থনীতির বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশটির অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য আলবার্টা। এ প্রদেশে অর্থনীতি, শিক্ষা, প্রকৌশল, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশিদের অগ্রযাত্রা থেমে নেই। তবে বাংলাদেশি চাকরিপ্রার্থীদের একটি বড় অংশ মেধা, দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও অন্য অনেক কমিউনিটি থেকে আসা প্রার্থীদের চেয়ে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। এ সমস্যা নিরসনে যথাযথ পরামর্শ, গাইডেন্স ও রেফারেন্স নিয়ে এগিয়ে এসেছে ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি স্কলার্স অ্যাসোসিয়েশন, ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি মেডিসিন, ইমিগ্রেন্ট অ্যান্ড রিফিউজি হেল্প ইন্টারেস্ট গ্রুপ।

ট্যাগস :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন

কানাডায় ‘নলেজ এনগেজমেন্ট বাংলাদেশি কমিউনিটি’ শীর্ষক সেমিনার

আপডেট সময় ০১:৫৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

অভিবাসন ডেস্ক :: কানাডায় ‘নলেজ এনগেজমেন্ট উইথ বাংলাদেশি কমিউনিটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের জেনেসিস সেন্টারে বাংলাদেশি স্কলার্স অ্যাসোসিয়েশন এবং ইমিগ্রান্ট অ্যান্ড রেফুজি হেলথ ইনটারেস্ট গ্রুপের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে ছিল বাংলাদেশি ছাত্রছাত্রীদের গবেষণা নিজস্ব কমিউনিটিতে উপস্থাপন, তিন মিনিটের থিসিস, রিসার্চ ডাটা ওয়ার্ক ও কমিউনিটি কনভারসেশন সার্কেল। প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও ক্যালগেরি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে সেমিনারটি পরিণত হয় একখণ্ড বাংলাদেশে।

ইউনিভার্সিটি অব ক্যালগেরির ফ্যামিলি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তুরিন তানভীর চৌধুরী সমকালকে বলেন, বিদেশের মাটিতে আমাদের বাংলাদেশি কমিউনিটিকে প্রতিষ্ঠিত করা ও কমিউনিটি একত্রিকরণে এ ধরনের সেমিনার উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সহায়তা করবে। এছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ কমিউনিটি সদস্যদের একটি পরিচিতি ঘটেছে, যার মাধ্যমে ভবিষ্যতে স্কুল-কলেজগামী তরুণরা উপকৃত হবে।

প্রসঙ্গত, বাংলাদেশি পেশাজীবীরা কানাডার অর্থনীতির বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশটির অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য আলবার্টা। এ প্রদেশে অর্থনীতি, শিক্ষা, প্রকৌশল, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশিদের অগ্রযাত্রা থেমে নেই। তবে বাংলাদেশি চাকরিপ্রার্থীদের একটি বড় অংশ মেধা, দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও অন্য অনেক কমিউনিটি থেকে আসা প্রার্থীদের চেয়ে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। এ সমস্যা নিরসনে যথাযথ পরামর্শ, গাইডেন্স ও রেফারেন্স নিয়ে এগিয়ে এসেছে ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি স্কলার্স অ্যাসোসিয়েশন, ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি মেডিসিন, ইমিগ্রেন্ট অ্যান্ড রিফিউজি হেল্প ইন্টারেস্ট গ্রুপ।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481