ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাফিজুর রহমানের পিতার দাফন সম্পন্ন সিলেটের একটি আদর্শ উপজেলায় কৌশলগত পর্যটন উন্নয়ন: প্রেক্ষিত বিয়ানীবাজার ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাফিজুর রহমানের পিতার ইন্তেকাল : পরিবারের দোয়া কামনা আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে নবীগঞ্জের আহনাফ ফ্রান্সে ভাষা, সাহিত্য ও সমাজসেবায় ‘সাফ নারী সম্মাননা’ পেলেন হাসনাত জাহান সমন্বিত পর্যটন আবাসন আইনের রূপরেখা সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক আখতার হাছান এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি

আমেরিকার মিশিগানে গুলিতে সুনামগঞ্জের আহাদের মৃত্যু

অভিবাসন ডেস্ক :: যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে দুই দলের মধ্যে সংঘর্ষের জেরে গুলিতে বাংলাদেশি বংশোদ্ভুত ব্যক্তির মৃত্যু ও তিনজন গুরুতর আহত হয়েছে।

ডেট্রয়েট পুলিশ ও স্থানীয় সংবাদপত্র মাধ্যমে জানা গেছে, গত রোববার (২৫ মে) রাত প্রায় সাড়ে দশটার দিকে ডেট্রয়েট শহরের ইস্ট সাউডের জেইন পার্কের কাছে এ ঘটনা ঘটে।

গুলিতে নিহত ব্যক্তির নাম আব্দুল আহাদ। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেট্রয়েট পুলিশ জানিয়েছে, আহত তিনজনের মধ্যে একজন গুলিবিদ্ধ, একজন ছুরিকাহত ও অন্যজন গাড়ীর ধাক্কায় আহত হয়েছেন।

কি কারণে এ ঘটনা ঘটেছে তা বলতে পারেনি ডেট্রয়েট পুলিশ। তবে ডেট্রয়েট পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দায়ী ব্যক্তিদের কোন খোঁজ পাওয়া গেলে সাথে সাথে পুলিশকে জানানোর অনুরোধ করেছে।

এ ঘটনায় বৃহত্তর ডেট্রয়েটের বাঙালি কমুউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সর্বত্রই এ ঘটনা নিয়ে আলোচনা চলছে। মাসজিদউন নূর মসজিদে সোমবার (২৬ মে) আব্দুল আহাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

নিহত আব্দুল আহাদের গ্রামের বাড়ী সুনামগঞ্জে। আব্দুল আহাদের দাফন সম্পন্ন হয়েছে।

ট্যাগস :

ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাফিজুর রহমানের পিতার দাফন সম্পন্ন

আমেরিকার মিশিগানে গুলিতে সুনামগঞ্জের আহাদের মৃত্যু

আপডেট সময় ০৩:১৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫