ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম টাঙ্গাইলে ২০ কিলোমিটার যানজট-ধীরগতি শাহ গ্রুপের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নবীগঞ্জে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের ইফতার মাহফিল

সৌদিতে সড়কের পাশে পড়েছিল বাংলাদেশি আলেমের মরদেহ

বাংলাদেশি আলেম আল আমিন শাহ (৩৬)।

অভিবাসন ডেস্ক :: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিজানে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি আলেম আল আমিন শাহ (৩৬)। স্থানীয় সময় শুক্রবার রাতে এই হত্যাকাণ্ড ঘটে।নিহত আল আমিন স্থানীয় এক মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, হাফেজ আল আমিন জিজানের একটি মসজিদে ইমামতির পাশাপাশি বাড়ি বাড়ি খাবার সরবরাহের কাজ করতেন। ঘটনার দিন তারাবির নামাজ শেষ করে ডেলিভারির জন্য বের হয়েছিলেন তিনি। কিন্তু রাতেই তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পরে সৌদি আরবে অবস্থানরত তার ভগ্নিপতি নাজমুল ইসলাম আল আমিনের পরিচয় শনাক্ত করেন। তিনি বিষয়টি বাংলাদেশে পরিবারকে জানান।

নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে, বিশেষ করে চোখ ও বুকের অংশে। প্রচণ্ড রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় সৌদি পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। তবে এখনো হত্যার কারণ কিংবা কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহত হাফেজ আল আমিনের পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) জানিয়েছে, তারা পরিবারকে সহায়তা দেবে এবং হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে কাজ করবে।

আল আমিন শাহ ২০২১ সালে রাজধানীর জামিআ ইকরা মাদ্রাসা থেকে তার পড়াশোনা শেষ করেন। ভাগ্য পরিবর্তনের আশায় পাঁচ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু নির্মম পরিণতির শিকার হয়ে প্রবাসেই প্রাণ হারাতে হলো তাকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম

সৌদিতে সড়কের পাশে পড়েছিল বাংলাদেশি আলেমের মরদেহ

আপডেট সময় ০৯:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

অভিবাসন ডেস্ক :: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিজানে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি আলেম আল আমিন শাহ (৩৬)। স্থানীয় সময় শুক্রবার রাতে এই হত্যাকাণ্ড ঘটে।নিহত আল আমিন স্থানীয় এক মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, হাফেজ আল আমিন জিজানের একটি মসজিদে ইমামতির পাশাপাশি বাড়ি বাড়ি খাবার সরবরাহের কাজ করতেন। ঘটনার দিন তারাবির নামাজ শেষ করে ডেলিভারির জন্য বের হয়েছিলেন তিনি। কিন্তু রাতেই তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পরে সৌদি আরবে অবস্থানরত তার ভগ্নিপতি নাজমুল ইসলাম আল আমিনের পরিচয় শনাক্ত করেন। তিনি বিষয়টি বাংলাদেশে পরিবারকে জানান।

নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে, বিশেষ করে চোখ ও বুকের অংশে। প্রচণ্ড রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় সৌদি পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। তবে এখনো হত্যার কারণ কিংবা কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহত হাফেজ আল আমিনের পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) জানিয়েছে, তারা পরিবারকে সহায়তা দেবে এবং হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে কাজ করবে।

আল আমিন শাহ ২০২১ সালে রাজধানীর জামিআ ইকরা মাদ্রাসা থেকে তার পড়াশোনা শেষ করেন। ভাগ্য পরিবর্তনের আশায় পাঁচ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু নির্মম পরিণতির শিকার হয়ে প্রবাসেই প্রাণ হারাতে হলো তাকে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481