ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত হলেন সাংবাদিক এনায়েত সোহেল নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ভবিষ্যৎ: ওয়েলফেয়ার বিতর্কে ভিসা সংকট সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন ফ্রান্স যুবদলের যুগ্ম সম্পাদক হলেন ঢাবির সাবেক ছাত্র নেতা রনি খালেদা জিয়ার সমাধিস্থলে দোয়া-শ্রদ্ধা প্যারিসে বিজয় উৎসব “মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁদের ঋণ কখনো শোধ হবার নয়” হার দিয়ে শুরু স্বাগতিক সিলেটের শান্তর ঝড়ো সেঞ্চুরিতে ভর করে জিতে গেল রাজশাহী ইমন ঝড়ে স্বাগতিক সিলেটের বড় সংগ্রহ ১৯১ লক্ষ্য নিয়ে মাঠে নামছে রাজশাহী

সিলেটে দলবদ্ধ ধর্ষণ

ডেস্ক নিউজ :: সিলেটে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক মানসিক ভারসাম্যহীন নারী। মঙ্গলবার সকালে সিলেট শহরতলীর ছড়ারপাড়স্থ রাবার বাগানের টিলায় ওই ঘটনা ঘটে। পুলিশ ওই নারীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেছে। খাদিমনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান জানিয়েছেন, সকাল ৯ টায় কিছুটা মানসিক ভারসাম্যহীন ওই নারীকে রক্তাক্ত অবস্থায় বাগানে দেখতে পান শ্রমিকরা। পরে পুলিশে খবর দিলে এয়ারপোর্ট থানার একটি দল তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানায় সোমবার বিশ্বনাথের বাসিন্দা ২৫ বছর বয়সী ওই নারী শাহপরান( র:) মাজারে ঘুরতে আসেন। মঙ্গলবার সকালে বাড়ী ফেরার জন্য ড্রাইভার আব্দুর রহিমের লেগুনায় উঠেন। পরে আব্দুর রহিম ও তার সহযোগী রাকিব মিয়া ওই নারীকে ছড়াগাংস্থ রাবার বাগানে নিয়ে যায়। সেখানে তারা ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। দিনভর তদন্ত করে পুলিশ সন্ধায় লেগুনা ড্রাইভার উত্তর মোকামের গুল এলাকার বাসিন্দা আব্দুর রহিম ও তার সহযোগী দলইপাড়া গ্রামের রাকিব মিয়াকে আটক করে। সিলেট মহানগর পুলিশের এডিসি মিডিয়া মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন গ্রেফতার হওয়া দুজন ধর্ষণের কথা স্বীকার করেছেন।

ট্যাগস :

ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

সিলেটে দলবদ্ধ ধর্ষণ

আপডেট সময় ০৪:১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

ডেস্ক নিউজ :: সিলেটে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক মানসিক ভারসাম্যহীন নারী। মঙ্গলবার সকালে সিলেট শহরতলীর ছড়ারপাড়স্থ রাবার বাগানের টিলায় ওই ঘটনা ঘটে। পুলিশ ওই নারীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেছে। খাদিমনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান জানিয়েছেন, সকাল ৯ টায় কিছুটা মানসিক ভারসাম্যহীন ওই নারীকে রক্তাক্ত অবস্থায় বাগানে দেখতে পান শ্রমিকরা। পরে পুলিশে খবর দিলে এয়ারপোর্ট থানার একটি দল তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানায় সোমবার বিশ্বনাথের বাসিন্দা ২৫ বছর বয়সী ওই নারী শাহপরান( র:) মাজারে ঘুরতে আসেন। মঙ্গলবার সকালে বাড়ী ফেরার জন্য ড্রাইভার আব্দুর রহিমের লেগুনায় উঠেন। পরে আব্দুর রহিম ও তার সহযোগী রাকিব মিয়া ওই নারীকে ছড়াগাংস্থ রাবার বাগানে নিয়ে যায়। সেখানে তারা ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। দিনভর তদন্ত করে পুলিশ সন্ধায় লেগুনা ড্রাইভার উত্তর মোকামের গুল এলাকার বাসিন্দা আব্দুর রহিম ও তার সহযোগী দলইপাড়া গ্রামের রাকিব মিয়াকে আটক করে। সিলেট মহানগর পুলিশের এডিসি মিডিয়া মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন গ্রেফতার হওয়া দুজন ধর্ষণের কথা স্বীকার করেছেন।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481