ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত হলেন সাংবাদিক এনায়েত সোহেল নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ভবিষ্যৎ: ওয়েলফেয়ার বিতর্কে ভিসা সংকট সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন ফ্রান্স যুবদলের যুগ্ম সম্পাদক হলেন ঢাবির সাবেক ছাত্র নেতা রনি খালেদা জিয়ার সমাধিস্থলে দোয়া-শ্রদ্ধা প্যারিসে বিজয় উৎসব “মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁদের ঋণ কখনো শোধ হবার নয়” হার দিয়ে শুরু স্বাগতিক সিলেটের শান্তর ঝড়ো সেঞ্চুরিতে ভর করে জিতে গেল রাজশাহী ইমন ঝড়ে স্বাগতিক সিলেটের বড় সংগ্রহ ১৯১ লক্ষ্য নিয়ে মাঠে নামছে রাজশাহী

সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

আশাশুনি উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। ছবি: ভিডিও থেকে নেওয়া

অভিবাসন ডেস্ক :: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৭-৮ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন শেল্টার মাঠে এ সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান জানান, সপ্তাহ খানেক আগে বুধহাটা ইউনিয়নে বিএনপির ইউনিয়ন কমিটি ঘোষণাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছিল। আজ একই স্থানে নতুন ঘোষিত কমিটির সভাপতি আব্দুর রবের গ্রুপ সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য ভোটগ্রহণ ও সাবেক সভাপতি কবির ঢালীর গ্রুপ কর্মী সম্মেলনের ডাক দেয়। উভয় গ্রুপের নেতাকর্মীরা ঘোষণা দিয়েই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের ৬-৭ জন আহত হয়েছেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ঘটনাস্থল ও আশপাশে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন। পরিস্থিতি বর্তমানে শান্ত। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

ট্যাগস :

ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

আপডেট সময় ০৬:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫