ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত হলেন সাংবাদিক এনায়েত সোহেল নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ভবিষ্যৎ: ওয়েলফেয়ার বিতর্কে ভিসা সংকট সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন ফ্রান্স যুবদলের যুগ্ম সম্পাদক হলেন ঢাবির সাবেক ছাত্র নেতা রনি খালেদা জিয়ার সমাধিস্থলে দোয়া-শ্রদ্ধা প্যারিসে বিজয় উৎসব “মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁদের ঋণ কখনো শোধ হবার নয়” হার দিয়ে শুরু স্বাগতিক সিলেটের শান্তর ঝড়ো সেঞ্চুরিতে ভর করে জিতে গেল রাজশাহী ইমন ঝড়ে স্বাগতিক সিলেটের বড় সংগ্রহ ১৯১ লক্ষ্য নিয়ে মাঠে নামছে রাজশাহী

পুতিনের সঙ্গে ‘খুব শিগগিরই’ যোগাযোগ করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :: ‘খুব শিগগিরই’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আশা ব্যক্ত করেন।

বুধবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহর নিউজ এজেন্সি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা ট্রাম্পকে জিজ্ঞেস করেন- নতুন মার্কিন প্রশাসন কী ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যহত রাখবে নাকি বন্ধ করার কথা বিবেচনা করছে? জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখব। আমরা জেলেনস্কির সঙ্গে কথা বলেছি। খুব শিগগিরই পুতিনের সঙ্গে কথা বলতে যাচ্ছি। আমরা দেখব কীভাবে এটি ঘটে। ’

ট্রাম্প আরও বলেন, ইউরোপীয় দেশগুলোর কিয়েভকে সমর্থনের ব্যয় বৃদ্ধি করা উচিত।

তিনি বলেন, পরিসংখ্যান উদ্ধৃত করে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইইউর চেয়ে কিয়েভে বেশি ব্যয় করছে।

তিনি যুক্তি দিয়েছেন, এই প্রক্রিয়ায় ইইউর আরও বেশি ভূমিকা পালন করা উচিত। ন্যাটো দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা উচিত।

ট্যাগস :

ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

পুতিনের সঙ্গে ‘খুব শিগগিরই’ যোগাযোগ করবেন ট্রাম্প

আপডেট সময় ০৪:৫৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫