ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন সীমান্তপথে নিহত অভিবাসীদের স্মরণে প্যারিসে স্মরণ সভা খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা ‘সাফ’র নবীন স্বেচ্ছাসেবক এবং সদস্য সংগ্রহ-২০২৬ অনুষ্ঠিত প্রবাসে সাংবাদিকতার অগ্রদূত লুৎফুর রহমান বাবু : শুভ জন্মদিন মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদক হলেন কমিউনিটি ব্যক্তিত্ব সাত্তার আলী সুমনের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

মালয়েশিয়ায় ৭৬ বাংলাদেশি আটক

অভিবাসন ডেস্ক :: মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ৭৬ বাংলাদেশিসহ ১২১ জন বিদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে টানা দুই দিন ধরে চলা যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

স্থানীয় সময় শুক্রবার (১৭ জানুয়ারি) দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার থেকে ক্যামেরন হাইল্যান্ডসে শুরু হওয়া দুই দিনের যৌথ অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে মোট ১২১ জন বিদেশিকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ৭৬ জন বাংলাদেশি, ২২ জন ইন্দোনেশিয়ার, ১৪ জন মিয়ানমারের, ৪ জন পাকিস্তানি, ২ জন করে ভারতীয় ও নেপালি এবং একজন ভিয়েতনামি রয়েছেন। আটকদের মধ্যে ১১১ জন পুরুষ এবং ১০ জন নারী।

ক্যামেরন হাইল্যান্ডস পুলিশ জানিয়েছে, পাহাড়ি পর্যটন এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে বিদেশিদের অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় অপরাধীদের নির্মূল করতে এ অভিযান চালানো হয়। এতে মালয়েশিয়ার পুলিশ, জাতীয় নিরাপত্তা কাউন্সিল, ইমিগ্রেশন বিভাগ, যানবাহন বিভাগ, কাস্টমস বিভাগ, শ্রম বিভাগ, রাজ্য প্রয়োগ বিভাগ, ক্যামেরন হাইল্যান্ডস জেলা কাউন্সিল, ক্যামেরন হাইল্যান্ডস জেলা ভূমি অফিস এবং দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দফতরের ১৪৩ জন কর্মকর্তা অংশ নেন।

যৌথ অভিযানে ৫৬টি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৬৮৬ জন স্থানীয় এবং ২ হাজার ৯০ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ১২১ জন বিদেশিকে ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়।

ট্যাগস :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন

মালয়েশিয়ায় ৭৬ বাংলাদেশি আটক

আপডেট সময় ০৬:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

অভিবাসন ডেস্ক :: মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ৭৬ বাংলাদেশিসহ ১২১ জন বিদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে টানা দুই দিন ধরে চলা যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

স্থানীয় সময় শুক্রবার (১৭ জানুয়ারি) দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার থেকে ক্যামেরন হাইল্যান্ডসে শুরু হওয়া দুই দিনের যৌথ অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে মোট ১২১ জন বিদেশিকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ৭৬ জন বাংলাদেশি, ২২ জন ইন্দোনেশিয়ার, ১৪ জন মিয়ানমারের, ৪ জন পাকিস্তানি, ২ জন করে ভারতীয় ও নেপালি এবং একজন ভিয়েতনামি রয়েছেন। আটকদের মধ্যে ১১১ জন পুরুষ এবং ১০ জন নারী।

ক্যামেরন হাইল্যান্ডস পুলিশ জানিয়েছে, পাহাড়ি পর্যটন এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে বিদেশিদের অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় অপরাধীদের নির্মূল করতে এ অভিযান চালানো হয়। এতে মালয়েশিয়ার পুলিশ, জাতীয় নিরাপত্তা কাউন্সিল, ইমিগ্রেশন বিভাগ, যানবাহন বিভাগ, কাস্টমস বিভাগ, শ্রম বিভাগ, রাজ্য প্রয়োগ বিভাগ, ক্যামেরন হাইল্যান্ডস জেলা কাউন্সিল, ক্যামেরন হাইল্যান্ডস জেলা ভূমি অফিস এবং দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দফতরের ১৪৩ জন কর্মকর্তা অংশ নেন।

যৌথ অভিযানে ৫৬টি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৬৮৬ জন স্থানীয় এবং ২ হাজার ৯০ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ১২১ জন বিদেশিকে ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481