ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম টাঙ্গাইলে ২০ কিলোমিটার যানজট-ধীরগতি শাহ গ্রুপের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নবীগঞ্জে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান

কানাডায় নিখোঁজ প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • 127

বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে নিধুয়া মুক্তাদির

অভিবাসন ডেস্ক :: কানাডার টরেন্টোতে নিধুয়া মুক্তাদির নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার পোর্ট ব্রুস সৈকতের কাছে ইরি লেকের তীর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

কানাডায় বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে নিধুয়া মুক্তাদির। তিনি মায়ের সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে থাকতেন। মঙ্গলবার মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন নিধুয়ার ভাই আব্রাহাম মুক্তাদির।

মরদেহের পরিচয় নিশ্চিত করে অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, পোর্ট ব্রুসের ইরি লেক থেকে পাওয়া মরদেহটি হলো ১৯ বছর বয়সী নিধুয়া মুক্তাদির, যিনি ডিসেম্বরের শুরুতে সেখানকার লন্ডন এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন। পুলিশ আরও জানিয়েছে, কানাডার ফানশাওয়ে কলেজে নার্সিংয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। ৩ ডিসেম্বর থেকে নিখোঁজ হন।

পোর্ট স্ট্যানলি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তর-পূর্বে হক ক্লিফ রোড থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। ডুবুরি ও ড্রোনের সাহায্য তাকে খোঁজার চেষ্টা করে পুলিশ। শনিবার ওয়ানেটা বিচে একজন কানাডিয়ান নাগরিক নিধুয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। মঙ্গলবার অন্টারিও প্রাদেশিক পুলিশ মরদেহ উদ্ধার।

তার মৃত্যুর ঘটনায় সেখানকার আশেপাশের পরিস্থিতির তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলেছে, নিহতের শরীরে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।

আব্রাহাম মুক্তাদির বলেন, ‘পুলিশ আমার বোনের মরদেহ খুঁজে পেয়েছে। আমার পরিবার খুব খারাপ সময়রের মধ্য দিয়ে যাচ্ছে। আমার বোন খুব সাহসী ও দৃঢ়চিত্তের ছিল। তাকে হারিয়ে আমার পরিবার খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।’

নিধুয়া মুক্তাদিরের মা সামিনা নাসরিন চৌধুরী বলেন, ‘মেয়ের সঙ্গে আমার সর্বশেষ কথা হয়েছে ২৯ নভেম্বর। আমার মনে হয় আমি একটি খারাপ স্বপ্ন দেখছি, জেগে ওঠে দেখব সব ঠিক আছে।’

ট্যাগস :

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

কানাডায় নিখোঁজ প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:৪৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

অভিবাসন ডেস্ক :: কানাডার টরেন্টোতে নিধুয়া মুক্তাদির নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার পোর্ট ব্রুস সৈকতের কাছে ইরি লেকের তীর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

কানাডায় বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে নিধুয়া মুক্তাদির। তিনি মায়ের সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে থাকতেন। মঙ্গলবার মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন নিধুয়ার ভাই আব্রাহাম মুক্তাদির।

মরদেহের পরিচয় নিশ্চিত করে অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, পোর্ট ব্রুসের ইরি লেক থেকে পাওয়া মরদেহটি হলো ১৯ বছর বয়সী নিধুয়া মুক্তাদির, যিনি ডিসেম্বরের শুরুতে সেখানকার লন্ডন এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন। পুলিশ আরও জানিয়েছে, কানাডার ফানশাওয়ে কলেজে নার্সিংয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। ৩ ডিসেম্বর থেকে নিখোঁজ হন।

পোর্ট স্ট্যানলি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তর-পূর্বে হক ক্লিফ রোড থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। ডুবুরি ও ড্রোনের সাহায্য তাকে খোঁজার চেষ্টা করে পুলিশ। শনিবার ওয়ানেটা বিচে একজন কানাডিয়ান নাগরিক নিধুয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। মঙ্গলবার অন্টারিও প্রাদেশিক পুলিশ মরদেহ উদ্ধার।

তার মৃত্যুর ঘটনায় সেখানকার আশেপাশের পরিস্থিতির তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলেছে, নিহতের শরীরে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।

আব্রাহাম মুক্তাদির বলেন, ‘পুলিশ আমার বোনের মরদেহ খুঁজে পেয়েছে। আমার পরিবার খুব খারাপ সময়রের মধ্য দিয়ে যাচ্ছে। আমার বোন খুব সাহসী ও দৃঢ়চিত্তের ছিল। তাকে হারিয়ে আমার পরিবার খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।’

নিধুয়া মুক্তাদিরের মা সামিনা নাসরিন চৌধুরী বলেন, ‘মেয়ের সঙ্গে আমার সর্বশেষ কথা হয়েছে ২৯ নভেম্বর। আমার মনে হয় আমি একটি খারাপ স্বপ্ন দেখছি, জেগে ওঠে দেখব সব ঠিক আছে।’

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481